বড় ষ্টেশন মাছ ঘাটে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান ১টি প্রতিষ্ঠানকে ১০,০০০/ টাকা জরিমানা
কামরুল ইসলাম পাটওয়ারী :
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয় কর্তৃক চাঁদপুরের বড় স্টেশন মাছ বাজারে অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন -২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা হিসেবে নষ্ট পঁচা ইলিশ মাছ বিক্রয়ের জন্য সংরক্ষণ করার অপরাধে মো: নজরুল ইসলাম কে ১০,০০০/- টাকা জরিমানা আরোপ করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন। জরিমানার অর্থ তাৎক্ষনিকভাবে অভিযুক্ত ব্যক্তি স্বেচ্ছায় পরিশোধ করেন। অভিযুক্ত ব্যক্তি পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকার অঙ্গীকার করেন। এসময় নষ্ট পঁচা ইলিশ মাছ ধ্বংস করা হয়। অভিজানের অংশ হিসেবে জনসচেতনামূলক লিফলেট বিতরণ করা হয়।মাছ ব্যবসায়ীদের ক্রয়- বিক্রয় ভাউচার সংরক্ষণ করা, যৌক্তিক মূল্যে মাছ বিক্রয় করা, নষ্ট পঁচা ইলিশ মাছ বিক্রয় করা থেকে বিরত থাকা এবং ওজনে কম দেওয়া থেকে বিরত থাকার নির্দেশনা প্রদান করা হয়েছে। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, চাঁদপুর পৌরসভার স্যানেটারি ইন্সপেক্টর বেলায়েত হোসেন রাজু, ক্যাব সদস্য মো: বিপ্লব সরকার, চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আব্দুল বারী জমাদার এবং চাঁদপুর জেলা পুলিশের একটি টিম অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।










