চাঁদপুর পৌরসভার অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মকর্তাদের প্রভিডেন্ট ফান্ডের বকেয়া অর্থ হস্তান্তর
নিজস্ব প্রতিবেদক:
চাঁদপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের দাবি ও পাওনা প্রভিডেন্ট ফান্ডের বকেয়া অর্থ অবশেষে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। গত সোমবার (৬ জুলাই) এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই অর্থ হস্তান্তর করা হয়।পৌরসভা কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে স্টাফদের হাতে বকেয়া অর্থের চেক ও নগদ টাকা তুলে দেন চাঁদপুর পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক মো: এরশাদ উদ্দিন এবং পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিমাদ্রি খিসা।অর্থ হস্তান্তরকালে পৌরসভার প্রশাসক মো: এরশাদ উদ্দিন বলেন, “পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের অক্লান্ত পরিশ্রমেই নাগরিক সেবা নিশ্চিত হয়। তাদের ন্যায্য পাওনা ও প্রভিডেন্ট ফান্ডের বকেয়া টাকা বুঝিয়ে দিতে পেরে আমরা আনন্দিত। কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণে পৌরসভার এই ধরনের ইতিবাচক উদ্যোগ আগামীতেও অব্যাহত থাকবে।”পৌরসভার
পৌর নির্বাহী কর্মকর্তা (সিইও) হিমাদ্রি খিসা তাঁর বক্তব্যে বলেন, “স্টাফদের প্রভিডেন্ট ফান্ডের বকেয়া পরিশোধের মাধ্যমে তাঁদের দীর্ঘদিনের একটি কষ্টের লাঘব হলো। এটি তাঁদের কাজের প্রতি আরও দায়িত্বশীল ও উদ্বুদ্ধ করবে বলে আমি বিশ্বাস করি।”দীর্ঘদিন পর প্রভিডেন্ট ফান্ডের বকেয়া অর্থ হাতে পেয়ে চাঁদপুর পৌরসভার স্টাফ ও কর্মচারীদের মাঝে আনন্দের আমেজ লক্ষ্য করা গেছে। পাওনা টাকা বুঝিয়ে দেওয়ায় তারা বর্তমান পৌর প্রশাসন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।অনুষ্ঠানে পৌরসভার অন্যান্য কর্মকর্তা ও বিভিন্ন শাখার কর্মচারীরা উপস্থিত ছিলেন।











