বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে চাঁদপুর পৌরসভার ১৫ নং ওয়ার্ড বিএনপির বিশাল আনন্দ মিছিল
কামরুল ইসলাম পাটওয়ারী : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরে বর্ণাঢ্য আনন্দ মিছিল করেছে চাঁদপুর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ড বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠন।
১লা সেপ্টেম্বর (রবিবার) প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ১৫ নম্বর ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে একটি বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা বিএনপি আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর মূল সমাবেশে গিয়ে মিলিত হয়।
উক্ত আনন্দ মিছিলে নেতৃত্ব দেন চাঁদপুর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আল আমানি খান।
মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌর বিএনপির শিক্ষা ও গণযোগাযোগ বিষয়ক সম্পাদক মোঃ নান্নু পাটওয়ারী, ১৫ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা মোঃ জাহাঙ্গীর খান,মোঃ নজরুল ইসলাম, মোঃ রোকনুজ্জামানসহ অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী।
মিছিলজুড়ে নেতাকর্মীরা নানা বাদ্যযন্ত্র ও ব্যানার-ফেস্টুন নিয়ে বিএনপি-র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দমুখর পরিবেশে বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন।










