থিয়েটার ফোরামের ১০ দিনব্যাপী নাট্যোৎসবের আজ সমাপনী

অনন্যা নাট্যগোষ্ঠীর ” জলরুপালী ” মঞ্চস্হ হবে

নিজস্ব প্রতিনিধি ঃ চাঁদপুর থিয়েটার ফোরামের আয়োজিত ১০ দিনব্যাপী নাট্যোৎসবের সমাপনী দিনে আজ ২ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মঞ্চে অনন্যা নাট্যগোষ্ঠীর পরিবেশনায়, জসীম মেহেদীর রচনায় ও নির্দেশনায় ” জলরুপালী ” নাটকের ২য় তম মঞ্চায়ন হবে।

দেশজ নাট্যরিতির আঙিক নিয়ে নিজস্ব সৃজনশীলতার চেষ্টায় সত্যমূলক কাহিনি নিয়ে অনন্যা নাট্যগোষ্ঠীর ” জলরুপালী ” নাটকটি মঞ্চায়ন । নাট্যশিল্পীরা মঞ্চে যা করছে, তা শুধুই কেবল অভিনয়। আসল ঘটনা ঘটছে প্রতিনিয়ত আমাদের সমাজে। ঘটনার স্থানটি নদীমাতৃক জেলা ইলিশের বাড়ি চাঁদপুর ঘিরে। ইলিশের বাড়ি চাঁদপুর ইলিশ মাছ, বসবাসের উপযোগী করতেই সরকার আইন করেছে বছরে ২২ দিন এবং ২ মাস নদীতে ইলিশ মাছ না ধরার জন্য। সেই সময় কর্মহীন জেলে, অসাধু ব্যবসায়ী ও আইন শৃঙ্খলা বাহিনী, কোস্ট গার্ড ও নৌ পুলিশ নিয়ে লেখা সচেতনতা মূলক নাটক ” জলরুপালী “।

নাটকের গায়েন চরিত্রে : ফাতেমাতুজ জোহরা ও হৃদয় কর্মকার।

কোরাস : শাহরিয়ার আবির, প্রান্তিক দাস, রোহান পাটওয়ারী, মহিন উদ্দিন, হাসিবুর রহমান, জিহাদ, শুভ চন্দ্র, মোঃ আল রাফি, মোঃ আফনান আলিফ, রাবেয়া আক্তার, মহিমা আক্তার, রাফিয়া আক্তার, হাজেরা আক্তার।

অভিনয়ে : শহীদ পাটোয়ারী, আয়শা সিদ্দিকী আভা, মোঃ আলমগীর হোসেন পাটওয়ারী, সীমা ইসলাম, জসীম মেহেদী, আখলাকুল ইসলাম, মানিক দাস, কামরুল ইসলাম, দীপক ভট্টাচার্য, শরীফুল ইসলাম, দুলাল সরকার, নজরুল ইসলাম, প্রান্তিক দাস, শাহরিয়ার আবির, হাসিবুর রহমান, জিহাদ, মোঃ আল রাফি, মোঃ আফনান আলিফ।

মিউজিক পরিকল্পনা ও নিয়ন্ত্রণে : কণ্ঠশিল্পী মৃণাল সরকার, কাজী কাবীসা, জান্নাত, কানিজ ফাতেমা, সানজিদা আলম সান্জু, বীরেন সাহা, তবলা শিল্পী খোকন দাস ও শুভ।
মঞ্চ ব্যবস্থাপক : হানিফ পাটোয়ারী, জয়রাম রায়, মোবারক হোসেন শিকদার, ফয়সাল ফরাজী, সাবিত্রী রানী ঘোষ,অ্যাডভোকেট ইয়াসিন ইকরাম চৌধুরী, শাওন পাটওয়ারী ও এস এম সোহেল।
মঞ্চ পরিকল্পনা : মোঃ আলমগীর হোসেন পাটওয়ারী ও মানিক দাস,
আলো পরিকল্পনা ও নিয়ন্ত্রণ : গোবিন্দ মন্ডল (অতিথি) মামুন হোসেন।

শেয়ার করুন