জেনে বুঝে বিদেশে যাবেন, আপনি ও আপনার পরিবার ভালো থাকবে : ডিসি মোহাম্মদ মোহসীন উদ্দীন

সিসিডিএ’ র এমআরপিসি’র অর্ধবার্ষিক আলোচনা সভা

স্ট্রেনদেন্হ এন্ড ইনফরমেটিভ মাইগ্রেশন সিস্টেমস (সিমস) প্রকল্প, ফেইজ=২ মাইগ্রেন্টস রাইটস প্রোটেকশন (এমআরপিসি)’র অর্ধবার্ষিক আলোচনা সভা সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট এসিসটেন্স সিসিডিএ’ র আয়োজনে গতকাল ৪ নভেম্বর মঙ্গলবার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। 

প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দীন বলেন, সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট এসিসটেন্স সিসিডিএ  চাঁদপুর জেলায় নিরাপদ অভিবাসন সম্পর্কে জনসচেতনতার লক্ষ্যে সম্ভাব্য অভিবাসী ও তাদের পরিবারের সদস্যদের নিরাপদ অভিবাসন সম্পর্কে সচেতনতা জন্য বিভিন্ন কাজ করছে। তাছাড়া প্রবাসী পরিবারের জন্য আর্থিক সাক্ষরতা ও রেমিট্যান্স ব্যবস্থাপনা প্রশিক্ষণ প্রদান করে। বিনামূল্যে আইনি সহায়তা প্রদান করে। কিন্তু তার আগে আমাদের সচেতন হতে হবে, বিদেশে যাওয়ার জন্য আগে যেমন আদম ব্যবসায়ী, এখন রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বা আত্মীয় – স্বজনের মাধ্যমে টাকা লেনদেন করে। অতএব কোনো প্রতিষ্ঠান বা আপনের মাধ্যমে বুঝে – শুনে করবেন। এখনকার সময়ে জায়গা – জমির জন্য আপন ভাই, ভাই কে খুন করে। আর যাই কিছু করেন কাগজ পত্রাদি প্রমাণ রেখে বা ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেন করবেন , জেনে বুঝে বিদেশে যাবেন আপনি ও আপনার পরিবার ভালো থাকবে। 

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)  মোঃ এরশাদ উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ খায়রুল কবির, জেলা  পার্সফোর্ট অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মাহবুবুর রহমান,  জেলা কর্মসংস্থান জনশক্তি অফিসের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত)  মোহাম্মদ শফিকুর রহমান, জেলা প্রশাসক কার্যালয়ের প্রবাসী কল্যাণ শাখার সহকারী কমিশনার নাজমুস শাহাদাত ফাহিম, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক সাইফুদ্দিন মোহাম্মদ হাসান আলী, প্রবাসী কল্যাণ ব্যাংক চাঁদপুর শাখার শাখা ব্যবস্থাপক মোঃ নেছার উদ্দিন। মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব)  নাছিমা আক্তার ও চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাদের পলাশ ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিমস প্রকল্প সিসিডিএ প্রকল্প ব্যবস্থাপক কে এম মাহতাব উদ্দিন। অভিবাসন নিয়ে লিখিত বক্তব্য পাঠ করেন মতলব দক্ষিণ উত্তর উপাদির এমআরপিসির সদস্য আল মামুন।

 সিসিডিএ প্রজেক্ট জেলার সমন্বয়কারী নাজমুল আহসান,  প্রজেক্ট অফিসার ( প্রোগ্রাম) শাহজাহান, প্রজেক্ট অফিসার ( হিসাব রক্ষক)  কামাল উদ্দিন,  সদর উপজেলা সমন্বয়কারী নার্গিস আক্তার ও ফরিদগঞ্জ উপজেলা সমন্বয়কারী মাহমুদুল হাসান সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে  এমআরপিসির মতলব উত্তর উপজেলা ফতেহপুর ইউনিয়ন সভাপতি মোঃ খোকন মিয়া, সদর উপজেলা কল্যাণপুর ইউনিয়ন সদস্য সচিব খালেদ মাহমুদ, ফরিদগন্জ উপজেলা রুপসা ইউনিয়ন সভাপতি নুরুল ইসলাম প্রধান,শাহরাস্তী উপজেলা টামটা দক্ষিণ ইউনিয়ন সভাপতি নেওয়াজ মোরশেদ দিদার, হাজীগঞ্জ উপজেলার সদস্য কাজী জিয়াউর রহমান প্রমুখ। 

শেয়ার করুন