ফরিদগঞ্জ (দক্ষিন) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত
ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি:
চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলার ফরিদগঞ্জ (দক্ষিন) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে সাময়িক বরখান্ত করা হয়েছে| ৪ঠা জুন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় বিভাগ শাখার উপসচিব জিয়াউর রহমান সাক্ষরিত প্রজ্ঞাপন জারি করা হয়|
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় যেহেতু চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ১৪নং ফরিদগঞ্জ দক্ষিন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন গত ২৮/০৩/২০২৫ তারিখ থেকে ৩০/০৩/২০২৬ তারিখ পর্যন্ত ধারাবাহিকভাবে মাসিক সভায় পর পর(০৩) তিন মাস অনুপস্থিত রয়েছেন;
ইউপি পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন এর বিরুদ্ধে উল্লেখিত অভিযোগ দ্বারা ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে আইন বর্হিভূত;
প্রজ্ঞাপনে আরো উল্লেখ করা হয়-চেয়ারম্যান চেয়ারম্যান আলমগীর হোসেন কর্তৃক সংঘটিত অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জন¯^ার্থে পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন,২০০৯ এর ৩৪(৪)এ (ক) ধারায় অপরাধ সংঘটিত করায় একই আইনের ৩৪ (১) ধারা অনুযায়ী উল্লিখিত চেয়ারম্যান-কে ¯^ীয় পদ হতে সাময়িক বরখাস্ত করা হলো|
একই তারিখে তাকে কেন চুড়ান্তভাবে অপসারণ করা হবে না, তার জবাব পত্র প্রাপ্তির ১০(দশ) কর্মদিবসের মধ্যে জেলা প্রশাসক, চাঁদপুর এর মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে প্রেরণ নিশ্চিতকরণের জন্য নির্দেশক্রমে নির্দেশনা প্রদান করা হলো|
উল্লেখ্য যে, ফরিদগঞ্জ (দক্ষিন) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন নির্বাচিত হওয়ার পর থেকে কার্যালয়ে নিয়মিত নাগরিত সেবা দিতেন না| বিগত সরকারের আমলে তার বিরুদ্ধে পূর্বে সকল ইউপি সদস্যরা অনাস্থা পেশ করে জেলা প্রশাসকের বরাবর লিখিত আবেদন করলে, চেয়ারম্যান আলমগীর হোসেন’র বিরুদ্ধে জেলা প্রশাসকের দতন্ত চলাকালীন সময়ে অনাস্থা পেশকারী সদস্যরা আপত্তি তুলে নেয়|
উপজেলা নির্বাহী অফিসার সেটু কুমার বড়ুয়া বলেন, ফরিদগঞ্জ দক্ষিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন ও চুড়ান্তভাবে কেন অপসারন করা হবে না ১০ (দশ) কার্যদিবসের মধ্যে নিশ্চিতকরণের জন্য বলা নির্দেশনা প্রদান করা হয়েছে তিনি নিয়মিত উপজেলার মাসিক সভায় আসেন না ।পরিষদে গিয়েও তাকে পাওয়া যায়না| ইউনিয়ন পরিষদের নাগরিকরা স্ববাভাবিক সেবা থেকে বঞ্চিত হয়| বিষয়টি জেনে আমি ডিসি স্যারকে জানাই, স্যার মন্ত্রণালয়ে জানিয়েছেন|










