মহান বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের পুলিশ সুপারের শ্রদ্ধা নিবেদন
আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। দীর্ঘ ত্যাগ-তিতিক্ষা, বঞ্চনা, সংগ্রাম আর ৯ মাসের রক্তক্ষয়ী মহান মুক্তিযুদ্ধের পর অর্জিত হয় স্বাধীনতা। পৃথিবীর মানচিত্রে অভ্যুদয় ঘটে বাংলাদেশ নামের একটি স্বাধীন রাষ্ট্রের। যাঁদের আত্মত্যাগের মাধ্যমে অর্জিত হয়েছিল এই স্বাধীনতা, আজ জাতি তাঁদের শ্রদ্ধাভরে স্মরণ করবে।
বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দেশের জন্য জীবন উৎসর্গকারী শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে চাঁদপুর জেলা পুলিশ ‘মহান বিজয় দিবস-২০২৫’ পালন করেছেন।
‘মহান বিজয় দিবস-২০২৫’ উপলক্ষে মঙ্গলবার(১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে ০৬.৩২ ঘটিকায় হাসান আলী স্কুলের সামনে স্মৃতিসৌধ “অঙ্গীকার পাদদেশ” জেলা পুলিশের পক্ষ থেকে জনাব মোঃ রবিউল হাসান, পুলিশ সুপার, চাঁদপুর পুষ্পস্তবক অর্পণ করে দেশের জন্য জীবন উৎসর্গকারী শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় জনাব নাদিরা নূর, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), চাঁদপুর, জনাব মোঃ লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), চাঁদপুর, অফিসার ইনচার্জ, চাঁদপুর সদর মডেল থানা, চাঁদপুর, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, চাঁদপুর, ডিআইও-১ জেলা বিশেষ শাখা, চাঁদপুর, ইনচার্জ, শহর ও যানবাহন শাখা, কোর্ট পুলিশ পরিদর্শক, আর আই পুলিশ লাইন্স, চাঁদপুর সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।











