হাজীগঞ্জে করোনা উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু

শাখাওয়াত হোসেন শামীম :
জ্বর নিয়ে হাজীগঞ্জে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার নাম কার্তিক দাস (৫৫)।
কার্তিক দাস চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার বলাখাল বকুলতলা মাঝিবাড়ীর মৃত মনমোহন দাসের ছেলে। এ পর্যন্ত হাজীগঞ্জে উপসর্গ নিয়ে ১২ জনের মৃত্যু হয়েছে।
শনিবার দিবাগত রাত ২টার দিকে তিনি মারা যান। তার মৃতদেহ বাড়িতে আছে। জ্বর নিয়ে তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন হাজীগঞ্জ থানার তদন্ত অফিসার আবদুর রশিদ।
হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ তার নমুনা সংগ্রহ করেছে।

শেয়ার করুন

Leave a Reply