হাজীগঞ্জ পৌর ১০ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক পদে প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় মো.রফিকুল ইসলাম
শাখাওয়াত হোসেন শামীম :
চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক পদে প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় রয়েছেন কারা নির্যাতিত নেতা মো. রফিকুল ইসলাম। দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এই নেতা ওয়ার্ড বিএনপিকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও জনমুখী সংগঠনে পরিণত করার লক্ষ্যে নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত মতবিনিময়, গণসংযোগ এবং সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, হাজীগঞ্জ পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের রান্ধুনীমুড়া এলাকায় বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল রাখতে তিনি দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। ওয়ার্ড যুবদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালনকালে সাংগঠনিক দক্ষতা,সততা ও নিষ্ঠার মাধ্যমে তিনি তৃণমূল নেতাকর্মীদের আস্থা অর্জন করেছেন।
সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. রফিকুল ইসলাম বলেন,“দলের তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে ১০ নম্বর ওয়ার্ড বিএনপিকে একটি শক্তিশালী ও কার্যকর সংগঠনে পরিণত করাই আমার মূল লক্ষ্য। দল যদি আমাকে সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করে,তাহলে সকলকে সঙ্গে নিয়ে ওয়ার্ডের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করবো।”
তিনি আরও বলেন,“আমাদের নেতা তারেক রহমান-এর নেতৃত্বে জনগণের সমর্থন ও অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ আরও শক্তিশালী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে বলে আমি বিশ্বাস করি।”
স্থানীয় নেতাকর্মীরা জানান, মো. রফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে ওয়ার্ডের বিভিন্ন সামাজিক,মানবিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। সাধারণ সম্পাদক পদে তাঁর প্রার্থিতা তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ইতিবাচক সাড়া সৃষ্টি করেছে। তারা মনে করেন, আসন্ন কাউন্সিলে নেতাকর্মীদের সমর্থন নিয়ে তিনি সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হওয়ার ব্যাপারে আশাবাদী।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে,দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা,তৃণমূলের সঙ্গে নিবিড় যোগাযোগ এবং দলীয় কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের কারণে মো. রফিকুল ইসলাম ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক পদে একজন শক্তিশালী প্রার্থী হিসেবে ইতোমধ্যে আলোচনায় রয়েছেন।











