২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে চাঁদপুর আহমাদিয়া ফাজিল মাদ্রাসায় সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক :
“নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ”—এই স্লোগানকে সামনে রেখে সড়ক দুর্ঘটনা হ্রাস ও ট্রাফিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। আসছে ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস -২০২৬ উপলক্ষ করে
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), চাঁদপুর-এর আয়োজনে এবং জেলা প্রশাসন, চাঁদপুরের সার্বিক সহযোগিতায় চাঁদপুর আহমাদিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার মিলনায়তনে এই সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়। বুধবার ( ১৪ অক্টোবর) এ আয়োজনে বিআরটিএর চাঁদপুর জেলার সভাপতি জেলা প্রশাসক এর পক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্টেট রহমত উল্লাহ।
এছাড়াও অনুষ্ঠানে বিআরটিএ এবং জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা বিআরটিএর চাঁদপুর সার্কেলের সহকারী পরিচালক আবদুল্লাহ আল মামুন, পুলিশ সার্জেন্ট আতিকুল ইসলাম শিমুল বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপাধ্যক্ষ মো: মিজানুর রহমান। এছাড়া এ সেমিনারে মাদরাসার শিক্ষকগন এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।


বক্তারা উক্ত সচেতনতামূলক সভায় সড়ক ব্যবহারের নিয়মাবলি, ট্রাফিক সংকেত মেনে চলা এবং সড়ক দুর্ঘটনা রোধে শিক্ষার্থীদের করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
সড়কে নিরাপদে কিভাবে চলতে হবে, দুর্ঘটনা থেকে রক্ষা পাবে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা ছড়িয়ে দেয়ার মাধ্যমে একটি দুর্ঘটনা মুক্ত ও নিরাপদ সড়ক ব্যবস্থা গড়ে তোলাই এই আয়োজনের মূল উদ্দেশ্য বলে আয়োজকরা জানান। অনুষ্ঠানে সকল শিক্ষার্থী ও শিক্ষদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এছাড়া অনুষ্ঠানে তিনজন শিক্ষার্থী নিরাপদ সড়ক ও সড়কপথে চলাচলের বিষয়ে তিনটি প্রশ্নের সঠিক উত্তর দেয়ায় তাদের পুরস্কৃত করা হয়।

শেয়ার করুন