কাদলা টাইগার্স ক্লাব ক্রিকেট টুর্নামেন্টে প্রাইজমানি ১ লাখ টাকা
নিজস্ব প্রতিবেদক: কাদলা টাইগার্স ক্লাবের আয়োজনে শুরু হতে যাচ্ছে ১ লাখ টাকা প্রাইজমানির লং পিচ টি-১০ নকআউট ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬। আগামী ২৩ অক্টোবর থেকে এ টুর্নামেন্টের খেলা শুরু হবে। এতে অংশগ্রহণে আগ্রহী দলগুলোকে ২২ অক্টোবরের মধ্যে এন্ট্রি ফি জমা দিয়ে নিবন্ধন সম্পন্ন করতে হবে।
টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য প্রতিটি দলের এন্ট্রি ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার টাকা। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দল পাবে ৫০ হাজার টাকা প্রাইজমানি ও ট্রফি। রানারআপ দল পাবে ৩০ হাজার টাকা প্রাইজমানি ও ট্রফি। তৃতীয় স্থান অর্জনকারী দলের জন্য থাকছে ১০ হাজার টাকা প্রাইজমানি ও ট্রফি।
এ ছাড়া টুর্নামেন্টের সেরা খেলোয়াড় বা ম্যান অব দ্য সিরিজের জন্য থাকছে ৫ হাজার টাকা পুরস্কার। প্রতিটি ম্যাচে সেরা খেলোয়াড়ের জন্যও থাকবে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার।
আয়োজক কাদলা টাইগার্স ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, টুর্নামেন্টে অংশ নিতে আগ্রহী দলগুলোকে প্রচারিত ব্যানারে উল্লেখিত মুঠোফোন নম্বরে যোগাযোগ করে নিবন্ধন সম্পন্ন করতে হবে।











