আল আকসা মডেল একাডেমির বার্ষীক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান

হাসান আল মামুন :

হাইমচর উপজেলার আলগী দক্ষিণ ইউনিয়নে ক্লিনিক মোড়ে অবস্থিত “আল আকসা মডেল একাডেমির” বার্ষীক ক্রীড়া প্রতিযোগিতা,  সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। 

৩১ জানুয়ারী সকাল ১০ টা হতে “আল আকসা মডেল একাডেমির” বার্ষীক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হাইমচর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মানছুর আহমেদ। 

পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে আল আকসা মডেল একাডেমির ম্যানেজিং কমিটির সদস্য মনির আহম্মেদ জুয়েল এর সভাপতিত্বে ও একাডেমির প্রধান শিক্ষক মোঃ নাজিম উদ্দীন এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাইমচর প্রেসক্লাব সভাপতি মোঃ ফারুকুল ইসলাম,১ নং বাজাপ্তি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লিয়াকত আলী, নীলকমল ওসমানীয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ফারুকুল ইসলাম,চার ভাঙা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ইসমাইল হোসেনসহ অতিথি বৃন্দ।

এসময় আরো উপস্থিত ছিলেন একাডেমির শিক্ষক,অভিভাবক ও শিক্ষার্থী বৃন্দ। 

পুরুষ্কার বিতরনী পূর্বে জাতীয় সাঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করে প্রধান অতিথি ও বিশেষ অতিথি বৃন্দ। 

পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে একাডেমির শিক্ষার্থীর মধ্যে বিভিন্ন ইভেন্টে অংশ গ্রহণকারী বিজয়ীদের হাতে পুরুষ্কার তুলে দেন প্রধান অতিথিসহ সকল আমন্ত্রিত অতিথি বৃন্দ

পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদেরকে বেইস পরিধান ও সকল আমন্ত্রিত অতিথিদের ক্রেস্ট প্রধান করেন একাডেমির প্রধান শিক্ষক সহ সকল শিক্ষকমন্ডলী

শেয়ার করুন