কাঁধে কাঁধ মিলিয়ে আগামী নির্বাচনের জন্য জনগণের কাছে যান : শেখ ফরিদ আহমেদ মানিক
যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরে সমাবেশ ও র্যালি
নিজস্ব প্রতিবেদক :
যুবদলের গৌরবময় ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চাঁদপুরে সমাবেশ ও র্যালি করা হয়েছে। এ উপলক্ষে ২৭ অক্টোবর সোমবার বিকেলে চাঁদপুর জেলা কার্যালয়ে সামনে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
তিনি তার বক্তব্যে বলেন, গতকালকে (২৬ অক্টোবর) বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট ভাষায় কথা বলেছেন। সেখানে তিনি আমাদের বলেছেন, আপনারা কি ঐক্যবদ্ধভাবে, নিজেরা নিজেদের সাথে কোন রকমের ঝগড়া-বিবাদ না করে আগামী দিনের নির্বাচন করতে পারবেন কিনা? আমরা সকলেই বলেছি, জি। আমরা পারবো।
উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, দয়া করে আপনাদের কাছে একটি অনুরোধ- সবকিছু ভুলে সকল যুবদলের ভাইয়েরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আগামী দিনের নির্বাচনের জন্য আপনারা জনগণের কাছে যান। প্রতিটি বাড়িতে যান। তবে আপনাদের কাছে অনুরোধ, যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তারা কেউ ভোট চাইতে যাবেন না, যারা মাদকের সাথে জড়িত, চাঁদাবাজির সাথে জড়িত এবং যাদের বিরুদ্ধে দল সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে তারা কেউ ভোট চাইতে যাবেন না।
তিনি আরও বলেন, যতদিন পর্যন্ত বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান দলীয় প্রার্থীর নাম ঘোষণা না করেন ততক্ষণ পর্যন্ত আপনারা ধানের শীষের ভোট চাইবেন। কোন ব্যক্তি অপরিহার্য না, বাংলাদেশের জনগণের জন্য বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং ধানের শীষ অপরিহার্য। আগামী দিনে তারেক রহমান প্রধানমন্ত্রী হলেই তারুণ্যের প্রত্যাশা পূরণ হবে।
চাঁদপুর জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যা সেলিম।
চাঁদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ ও সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহারের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আফজাল হোসেন, পৌর যুবদলের আহ্বায়ক শাহাজাহান কবির খোকা, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম খান নজু।
সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামান, খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবু, পৌর বিএনপির সভাপতি মো. আক্তার হোসেন মাঝি, সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশীদ, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক হযরত আলী ঢালীসহ বিএনপির, যুবকদ, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এরপূর্বে সদর উপজেলা যুবদলের নেতৃত্বে ১৪টি ইউনিয়ন ও পৌর যুবদলের নেতৃত্বে ১৫টি ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে জড়ো হয়।











