চলেন হাঁটির’ উদ্যোগে ‘হাঁটা ম্যারাথন’
ম্যারাথন হাঁটার মাধ্যমে সুস্থ দেহ, সুস্থ মন গড়ে তুলেন…..
…জেলা প্রশাসক মোঃ নাজমুল ইসলাম সরকার
বছর পেরিয়ে দেখবেন শরীরে অসুখ বাসা বাঁধবে না…
.….বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক
মোঃ আলমগীর হোসেন পাটওয়ারী ঃ সুস্থ দেহ, সুস্থ মন-হাঁটবো আমি যতক্ষণ- এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুরে ‘হাঁটা ম্যারাথন’ অনুষ্ঠিত হয়েছে।
ক্রীড়া ও সামাজিক সংগঠন ‘চলেন হাঁটির’ উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় বিভিন্ন বয়সের প্রায় ৩০০ জন নারী ও পুরুষ অংশগ্রহণ করে।
৪ জানুয়ারি রোববার সকাল সাড়ে ৭টায় চাঁদপুর সরকারি কলেজ প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ নাজমুল ইসলাম সরকার তিনি তাঁর বক্তব্যের প্রথমে সংগঠন ও উপস্থিত সবাইকে সকালের শুভেচ্ছা জানিয়ে বলেন, আজকে যারা যতোটা সংগঠনের উদ্যোগে আসছেন, নিজের স্বাস্থ্যের উন্নত জন্য সবসময় আসবেন। সারাদিন ২৪ ঘন্টা সুস্থ থাকতে চাইলে প্রতিদিন ১ ঘন্টা শরীর চর্চার মাধ্যমে ঘাম জড়িয়ে নেন সুস্থ থাকার জন্য। ম্যারাথন হাঁটার মাধ্যমে সুস্থ দেহ, সুস্থ মন গড়ে তুলেন।
উদ্বোধক হিসেবে ছিলেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। তিনি তাঁর বক্তব্যে বলেন, আমরা যেন, সবাই মিলে সকালে উঠে সকালবেলা হাঁটি বিকেলে অবশ্য হাঁটা হয় না অর্থাৎ সকালে উঠবো উঠবো বলে একটু ঘুমিয়ে না থেকে সকালে হাঁটি, তাই আমাদের সন্তান, পরিবারের সদস্যদেরকে প্রতিদিন সকালবেলায় হাঁটার উদ্ভব করি। সকল লোক যেন সকালবেলা হাঁটি, তাহলে আমরা সুস্থভাবে জীবনযাপন করতে পারবো। বছর পেরিয়ে দেখবেন শরীরে অসুখ বাসা বাঁধবে না। একটি সুখী পরিবার গড়ে উঠবে। জীবন কতোটা নিরাপদ। বিভিন্ন দেশের তরুণ – প্রবীণ মিলে পাহাড় – পর্বত পেড়িয়ে হাঁটাহাঁটি করে।
বিশেষ অতিথির বক্তব্য চাঁদপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর হাবিবুর রহমান, চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডাঃ সোহেল, বাংলাদেশ স্কাউস চাঁদপুর ও কুমিল্লার সহকারী পরিচালক পূরবী সরকার।
আজকের সমাপনী দিনে নারী-পুরুষের অংশগ্রহণে ‘হাঁটা ম্যারাথন’ পুরুষদের জন্য নির্ধারিত ছিল ৬ কিলোমিটার এবং নারীদের জন্য ৩ কিলোমিটার হাঁটা। চারটি গ্রুপে আয়োজিত শহরের নির্ধারিত সড়ক প্রদক্ষিণ করে।
শেষে প্রতিযোগিতায় বিজয়ী ১২ জনের হাতে ক্রেস্ট, সনদপত্র ও মেডেল গলায় পড়িয়ে দেওয়া হয়।
চলেন হাঁটি’র উদ্যোক্তা আলম পলাশ বলেন, প্রতিদিন এখানে নারী ও পুরুষরা আলাদাভাবে দুই ঘণ্টা করে হাঁটাহাঁটি করেন। বছরে একবার হাঁটা ম্যারাথনের আয়োজন করে সবাইকে আরও উৎসাহিত করার চেষ্টা করা হয়। নিয়মিত হাঁটাহাঁটির মাধ্যমে মানুষকে সুস্থ জীবনযাপনে
উদ্বুদ্ধ করাই সংগঠনের লক্ষ্য।
সমাপনী বক্তব্য রাখেন অনুষ্ঠানের সহযোগিতা ক্লিন চাঁদপুরের চেয়ারম্যান অ্যাডভোকেট নূরুল আমিন খান আকাশ। এবং আরো সহযোগিতা ছিলেন আমেরিকা ফ্লোরিডা প্রবাসী সমাজসেবক তিন্নি চৌধুরী। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠক মাসুদ ।











