চাঁদপুরে মেডিকেল কলেজের প্রথম ব্যাচের ৩৮ জন ডাক্তারকে সংবর্ধনা

চাঁদপুর প্রতিনিধি।। চাঁদপুর মেডিকেল কলেজের প্রথম ব্যাচের ৩৮ জন ইন্টার্ন ডাক্তারকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখা।
২২ সেপ্টেম্বর সোমবার রাতে চাঁদপুর শহরের রেডচিলি পার্টি সেন্টারে এই সংবর্ধনার আয়োজন করা হয়। এসময় সংগঠনের পক্ষ থেকে শিক্ষাজীবন শেষে কর্মজীবনে পা রাখা ইন্টার্ন ডাক্তারদের শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার  সভাপতি ডা. মো. শহীদ উল্ল্যাহর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জি এম শাহীনের পরিচালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ডক্টর এসোসিয়েশন অব ড্যাব চাঁদপুর জেলা শাখার আহবায়ক ও জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মোবারক হোসেন চৌধুরী, সিনির মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মোঃ সালেহ আহমেদ, চাঁদপুর পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সাবেক উপ-পরিচালক ডা. জাহাঙ্গীর আলম, চাঁদপুর মেডিকেল কলেজের উপধ্যক্ষ ডা. হারুনুর রশিদ, লক্ষ্মীপুর জেলার সাবেক সিভিল সার্জন ডা. এম জি ফারুক ভূঁইয়া, চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রফিকুল হাসান ফয়সাল, চাঁদপুর জেলা বিএমএ এর সভাপতি ডা. মোহাম্মদ নুরুল হুদা, সিনিয়র চিকিৎসক ডা. এম এ গফুর, চাঁদপুর সরকারি হাসপাতালের সার্জারি কনসালটেন্ট ডা. নুরে আলম মজুমদার, ড্যাব নেতা ও বিশিষ্ট চিকিৎসক ডা. সৈয়দ আহমেদ কাজল।
অনুষ্ঠানে বিসিএসএ চান্স পাওয়া ডা. মুহাম্মদ তাসনিমুল হাসান ও ডা. মো. শাহরিয়ার হক মজুমদার বক্তব্য রাখেন। এছাড়া সংবর্ধিত ডাক্তাররাও তাদের অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন।

সভায় বক্তরা বলেন, চাঁদপু মেডিকেল থেকে পাশা করা চিকিৎসকগণ মানুষ সেবায় নিজেদের অত্ম নিয়োগ করেছে৷ মানুষের চিকিৎসা সেবা সহজ হয়েছে৷ প্রথম ব্যাচে পাশ করা অধিকাংশ চিকিৎসকই চিকিৎসা সেবা দিবেন চাঁদপুরে। এতে এ জেলাট মানুষ সেবা বেশি পাবে৷

এসময় বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ ও বিভিন্ন প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ছবি ক্যাপশন : বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিদের সাথে সম্মাননা ক্রেস্ট হাতে চাঁদপুরে মেডিকেল কলেজের প্রথম ব্যাচের ৩৮ জন ইন্টার্ন ডাক্তার।

শেয়ার করুন