জাগরণী আদর্শ শিশু শিক্ষা নিকেতন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
হাসান আল মামুন
হাইমচর উপজেলার আলগী দক্ষিণ ইউনিয়নে অবস্থিত জাগরণী আদর্শ শিশু শিক্ষা নিকেতন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলগী দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার আবদুল জলিল মাষ্টার।
১৬ ফেব্রুয়ারী ফেব্রুয়ারী সোমবার সকাল ১০ টায় জাগরণী আদর্শ শিশু শিক্ষা নিকেতন স্কুল মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে হাইমচর উপজেলা বিএনপির সভাপতি মোঃ আমিন উল্লাহ বেপারীর সভাপতিত্বে ও হাইমচর ডিগ্রি কলেজের সাবেক প্রভাষক মোঃমোখলেছুর রহমান মুকুল এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হাইমচর উপজেলা শিক্ষা অফিসার মানছুর আহমেদ, সহকারী শিক্ষা অফিসার মোঃ মুজিবুর রহমান, হাইমচর উপজেলা বীর মুক্তিযোদ্ধা শাহ আলম পাটওয়ারী,উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সরদার আবু তাহের,সাবেক উপজেলা ছাত্রনেতা সরদার নূরে আলম জিকু,বিশিষ্ট সমাজ সেবক মোঃ জসিমসহ অতিথি বৃন্দ।
পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান পূর্বে স্বাগত বক্তব্য রাখেন, জাগরণী আদর্শ শিশু নিকেতন স্কুলের প্রতিষ্ঠাতা এস এম আলম।
এসময় আরো উপস্থিত ছিলেন,জাগরণী আর্দশ শিশু নিকেতন স্কুলের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থী বৃন্দ।
পুরুষ্কার বিতরনী পূর্বে জাতীয় সাঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা,ক্রীড়া পতাকা উত্তোলন।বেলুন ও পায়রা উড়িয়ে জাগরণী আদর্শ শিশু নিকেতন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানের শুভ উদ্ভোধন করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।
পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থী বিভিন্ন ইভেন্টে অংশ গ্রহণ কারী বিজয়ীদের হাতে পুরুষ্কার তুলে দেন প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।
পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদেরকে ফুলেল শুভেচ্ছা,বেইস পরিধান,অতিথিদেরকে উত্তরীয় পরিয়ে ও
ক্রেষ্ট প্রধান করেন জাগরণী আদর্শ শিশু নিকেতন স্কুলের প্রধান শিক্ষকসহ সকল শিক্ষক মণ্ডলী।











