ড. কামরুল আহসানের উদ্যোগে ইফতার মাহফিল

মিজান পাটওয়ারী :

চাঁদপুর সদর উপজেলার মহামায়া টাহরখিল নিজ বাসভবনে বিভিন্ন পর্যায়ের সুধীজনসহ এলাকাবাসীর সম্মানে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছেন আর্ন্তজাতিক প্রযুক্তিবিদ, সাবেক সেনা কর্মকর্তা, ভার্সেটাইলো গ্রুপের চেয়ারম্যান, হ্যালো সুপারস্টার এর উদ্ভাবক, জাফরানি স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠা ও চাঁদপুরের কৃতি সন্তান ড. কামরুল আহসান। প্রতি বছরের ন্যায় এবারো গত ২৭ ফেব্রুয়ারী শুক্রবার এলাকার সম্মানীত ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার বিভিন্ন শ্রেণী পেশার লোকজনের অংশ গ্রহনে দোয়ার অনুষ্ঠানের মাধ্যমে উক্ত আয়োজন সম্পন্ন হয়। 

জাফরানি স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক ও রাজনীতিবিদ এমদাদুল হক মিলন ও তরুণ সংগঠক আফজাল পাটওয়ারীর তত্ত্বাবধানে উক্ত দোয়া ও ইফতার মাহফিলে অংশ নেন শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদ, সদর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আবু তাহের খোকন, মান্দারী ফাজিল ডিগ্রি মাদ্রাসার অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক আলহাজ্ব মাওলানা আব্দুল হাই ফারুকী, শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ফখরুল আমিন সুমন, সাবেক সহ-সভাপতি ও ইউপি সদস্য কবির হোসেন রনি, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মিজানুর রহমান পাটওয়ারী, মহামায়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মোঃ সাইফুল ইসলাম, লোধেরগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব আব্দুল কাইয়ূম ফারুকী, সেনগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শামীম হোসেন মিজি, সাবেক ইউপি সদস্য শাখাওয়াত পাটওয়ারী, শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সদস্য সাজ্জাদুল হক সোহাগ পাটোয়ারী, মিলন হাজী, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোবারক হোসেন গাজী, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আশেক এলাহীসহ এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার মুসুল্লিগণ। দোয়া পরিচালনা করেন মহামায়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ সাইফুল ইসলাম।

শেয়ার করুন