তাহসীনুল কুরআন হাফেজীয়া মাদ্রাসার সবক অনুষ্ঠানে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
হাসান আল মামুন
হাইমচর উপজেলায় ঐতিহ্য বাহি শিক্ষা প্রতিষ্ঠান তাহসীনুল কুরআন হাফেজীয়া মাদ্রাসার শিক্ষার্থীদের সবক অনুষ্ঠান,ক্রেষ্ট বিতরণ, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
৬ জানুয়ারি সকাল ১০ টায় তাহসীনুল কুরআন হাফেজীয়া মাদ্রাসার হল রুমে মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মোঃ তাজুল ইসলাম এর সভাপতিত্বে ও মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা হোসাইন আহম্মেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন হাইমচর প্রেসক্লাব যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ হাসান আল মামুন, স্থানীয় মাওলানা মোঃ শাহাদাত হোসেন, প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মাওলানা মোঃ সামীম হোসেনসহ আমন্ত্রিত অতিথি ও আগত অভিভাবকগন।
এসময় উপস্থিত ছিলেন হাইমচর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলমসহ আমন্ত্রিত অতিথি, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
দোয়া ও মিলাদ পরিচালনা করেন মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মোঃ হোসাইন আহম্মেদ।
দোয়া ও মিলাদ পূর্বে পরিক্ষায় উর্ত্তিন্য শিক্ষার্থীদের ক্রেষ্ট বিতরণ করেন আমন্ত্রিত অতিথি বৃন্দ।











