‘সমাজে ঐক্য ও মানবিকতার রাজনীতি প্রতিষ্ঠায় জাকের পার্টির আন্দোলন অব্যাহত থাকবে’

নিজস্ব প্রতিবেদক:

দেশব্যাপী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার লক্ষ্যে চাঁদপুর জেলার সদর উপজেলার বিষ্ণপুর ইউনিয়নে জাকের পার্টির উদ্যোগে জনসভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে অনুষ্ঠিত এ জনসভায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক নেতা-কর্মী ও স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর (দক্ষিণ) সাংগঠনিক জেলা জাকের পার্টির সভাপতি ক্বাজী মাহবুবুর রহমান, এবং সঞ্চালনা করেন চাঁদপুর (দক্ষিণ) জেলার সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান বাদল।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মুফতি কাউছার আহমেদ চাঁদপুরী।
বক্তব্যে তিনি বলেন, “দেশে শান্তি, স্থিতিশীলতা ও নৈতিক মূল্যবোধ পুনঃপ্রতিষ্ঠায় জাকের পার্টি সবসময় ইতিবাচক ভূমিকা পালন করে আসছে। সমাজে ঐক্য, ভালোবাসা ও মানবিকতার রাজনীতি প্রতিষ্ঠায় আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন —
চাঁদপুর জেলা জাকের পার্টি মহিলা ফ্রন্টের সভানেত্রী কামরুন্নেছা জামান,
জাকের পার্টির ছাত্রীফ্রন্টের সভানেত্রী মিনু আক্তার,
জাকের পার্টি যুব স্বেচ্ছাসেবক ফ্রন্টের সভাপতি ডাক্তার মহসিন,
চাঁদপুর (দক্ষিণ) সাংগঠনিক জেলা জাকের পার্টি ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক মোঃ মারুফ হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা দেশের সার্বিক অগ্রগতি, নৈতিকতা ও শান্তি প্রতিষ্ঠায় জাকের পার্টির ভূমিকা তুলে ধরে সংগঠনের কর্মীদের সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানান।
জনসভা শেষে এক বর্ণাঢ্য র‍্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানস্থলে বিপুল সংখ্যক নেতা-কর্মী ও স্থানীয় জনগণের উপস্থিতিতে এলাকা মুখরিত হয়ে ওঠে।

শেয়ার করুন