হাজীগঞ্জের আলীগঞ্জ দারুস সুন্নাহ মাদ্রাসায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

শাখাওয়াত হোসেন শামীম :

চাঁদপুরের হাজীগঞ্জ পৌর ৯ নং ওয়ার্ড আলীগঞ্জ দারুস সুন্নাহ মাদ্রাসা আয়োজিত সোমবার মার্চঅত্র প্রতিষ্ঠানে পবিত্র রমজানে ধর্মপ্রাণ মুসলমান রোজাদারদের সম্মানে সংক্ষিপ্ত আলোচনা,দোয়া,মোনাজাত ও  ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, কেন্দ্রীয় ওলামা দলের সাবেক সদস্য সচিব, হাজীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সম্মানিত সদস্য প্রিন্সিপাল মাওলানা নজরুল ইসলাম তালুকদার। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,অত্র মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি মোঃ হুমায়ুন কবির স্বপন। অনুষ্ঠান সঞ্চালন করেন,মোঃ হাবিবুর রহমান আকতার।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধানে ছিলেন,অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোহতামিম মোঃ মাহমুদুল হাসান। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মনির,পৌর বিএনপির  আহবায়ক কমিটির সম্মানিত সদস্য মামুন হোসেন মোল্লা,উপজেলা শ্রমিক দলের যুগ্ম-আহবায়ক মোঃ জাকির হোসেন বেপারী প্রমূখ। 

এসময় আরো উপস্থিত ছিলেন,অত্র মাদ্রাসার শিক্ষা পরিচালক হাফেজ জসিম উদ্দিন  সহ সকল শিক্ষক শিক্ষার্থীবৃন্দ,অভিভাবকবৃন্দ,যুবনেতা মহসিন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

শেয়ার করুন