হাজীগঞ্জের রান্ধুনীমুড়া মাইজভান্ডারী কমিটির উদ্যোগে দুই শতাধীক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন

শাখাওয়াত হোসেন শামীম,

হাজীগঞ্জ বিশ্ব অলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী কেবলা কাবার ৯৭তম খোশরোজ উপলক্ষ্যে রান্ধুনীমুড়া শাখা কমিটির উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে দুই শতাধিক শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।  

শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় হাজীগঞ্জ পৌরসভাধীন ১১ নং ওয়ার্ড রান্ধুনীমুড়া এলাকায় এ শীত বস্ত্র বিতরণ করা হয়। হাজীগঞ্জ পৌর ১১ নং ওয়ার্ড রান্ধুনীমুড়া মাইজভান্ডারী শাখা কমিটির সভাপতি মোঃ আবুল খায়ের এর সভাপতিত্ব 

শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,হাজীগঞ্জ পৌর বিএনপির নব গঠিত কমিটির যুগ্ন-আহবায়ক মোঃ খোরশেদ আলম ভুট্রো।

হাজীগঞ্জ পৌর ১১ নং ওয়ার্ড রান্ধুনীমুড়া মাইজভান্ডারী শাখা কমিটির

সাধারণ সম্পাদক মোঃ তাফাজ্জল হোসেন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,হাজীগঞ্জ পৌর বিএনপির নব গঠিত কমিটির যুগ্ন-আহবায়ক মোঃ এমরান হোসেন,হাজীগঞ্জ উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মোঃ ইমাম হোসেন,পৌর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মারুফ হোসেন লারা,১১ নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হান্নান,১১ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ জসিম উদ্দিন,হাজীগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব ইমরান হোসেন সৈকত।

এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ শীত বস্ত্র নিতে আসা নারী-পুরুষগণ এ সময় উপস্থিত ছিলেন।

শেয়ার করুন