১৫ নং ওয়ার্ডে বিএনপির নির্বাচনী প্রচারনা উপকরণ বিতরণ

ধানের শীষের বার্তা প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে

জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনীর চৌধুরী

কামরুল ইসলাম পাটওয়ারী ;

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি ও আসন্ন নির্বাচনকে সামনে রেখে ১৫ নং ওয়ার্ড বিএনপির নির্বাচনী কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

​গতকাল ১৯ জানুয়ারি রোজ সোমবার    এই কার্যক্রমের শুভ সূচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মুনির চৌধুরী

​প্রধান অতিথির বক্তব্যে মোঃ মুনির চৌধুরী বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে ১৫ নং ওয়ার্ডের নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দলের প্রতিটি স্তরের নেতাকর্মীকে সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষের বার্তা পৌঁছে দিতে হবে।” তিনি দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এবং বিএনপি মনোনীত এমপি প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিককে ধানের শীষ মার্কায়  ভোট দিয়ে জয়যুক্ত করে চাঁদপুরের উন্নয়নে কাজ করতে সহযোগিতা করবেন।

​অনুষ্ঠানে ১৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, সাধারণ জনগণ আজ পরিবর্তনের অপেক্ষায় রয়েছে এবং যেকোনো প্রতিকূলতা ডিঙিয়ে নির্বাচনী ময়দানে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন তারা।

​উদ্বোধনী অনুষ্ঠানে ওয়ার্ড বিএনপির মূল দলের নেতৃবৃন্দ ছাড়াও যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে নেতা কর্মীদের নির্বাচনী সরঞ্জাম প্রদান করা হয়।

শেয়ার করুন