আনোয়ারা ইসলাম সমাজ কল্যাণ ট্রাস্টের সভাপতি মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মোনাজাত
নিজস্ব প্রতিনিধি ঃ আনোয়ারা ইসলাম হিফযুল মাদ্রাসা কুরআন ও ইয়া এতিমখানার প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলামের সহধর্মিণী মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল ১৮ সেপ্টেম্বর শুক্রবার বাদ জুম্মায় চাঁদপুর শহরের (দঃ) গুনরাজদী বায়তুন নূর জামে মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
জুমার নামাজ আদায় শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন খতিব হাফেজ নাইমুর রহমান এরপরে মাদ্রাসায় এতিমখানা ও হেফজখানার সভাপতি মাওলানা নুরুর রহমান দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
এ সময় আনোয়ারা ইসলাম সমাজ কল্যাণ ট্রাস্টের সভাপতি মরহুমার বড়ো ছেলে মোঃ আসাদুজ্জামান সুজন, তিনি তাঁর বক্তব্যে, মরহুমা মায়ের – বাবা সহ সকল কবরবাসীর রুহের মাগফেরাত কামনা করে গুনাহ গুলো মাফ করে ও জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা দান করেন এবং বাবার প্রতিষ্ঠিত আনোয়ারা ইসলাম সমাজ কল্যাণ ট্রাস্টের পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের সহযোগিতার জন্যে উপস্থিত সকল মুসল্লী ও এলাকাবাসীর নিকট আবেদন করেন।
দোয়া ও মোনাজাতে উপস্থিত ছিলেন, বায়তুন নূর জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মাহমুদুল হাসান, আনোয়ারা ইসলাম হিফযুল মাদ্রাসা কুরআন ও ইয়া এতিমখানার সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবদুল কাদের, মসজিদ ও মাদ্রাসা কমিটির কোষাধ্যক্ষ আরিফুল ইসলাম টিপু সহ সকল মুসল্লী ও এলাকাবাসী।










