দোয়া ও মোনাজাতের মাধ্যমে ‘এপি ইন্টারন্যাশনাল ট্রাভেল অ্যান্ড ট্রেনিং কনসালটেশন’-এর শুভ উদ্বোধন

​নিজস্ব প্রতিবেদক:

আজ ১৮সেপ্টম্বর রোজ শুক্রবার বাদ আসর চাঁদপর শহরের ওয়্যারলেস বাজার মোড় নাইম প্লাজায় নিচতলায়
উৎসবমুখর পরিবেশে ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘এপি ইন্টারন্যাশনাল ট্রাভেল অ্যান্ড ট্রেনিং কনসালটেশন’ (AP International Travel & Training Consultation)-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
​প্রতিষ্ঠানটির অগ্রযাত্রা ও সার্বিক সাফল্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাগাদী আহমাদিয়া ফাজিল মাদ্রাসার সুপরিচিত ভাইস প্রিন্সিপাল ডক্টর মাওলানা আব্দুর মান্নান।
​উদ্বোধনী অনুষ্ঠানে ডক্টর মাওলানা আব্দুর মান্নান প্রতিষ্ঠানের সমৃদ্ধি, হালাল রুজি এবং উত্তরোত্তর উন্নতি কামনা করে বিশেষ প্রার্থনা করেন। তিনি বলেন, সঠিক দিকনির্দেশনা ও সততার মাধ্যমে সেবামূলক কার্যক্রম পরিচালনা করলে আল্লাহর অশেষ রহমত বর্ষিত হয়।
​উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক রাখী এন্টারপ্রাইজ এর কর্নধার আলহাজ্ব জসিম উদ্দিন গাজী, বরকন্দাজ বাড়ির জামে মসজিদ ইমাম দীন ইসলাম চাঁদপুরী, চাঁদপুর খবরের সিনিয়র সহকারী সম্পাদক শওকত করিম, চাঁদপুর প্রতিদিনের সিনিয়র স্টাফ রিপোর্টার কামরুল ইসলাম পাটওয়ারী স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিশিষ্ট ব্যবসায়ী ও সুধীজন উপস্থিত ছিলেন। মোনাজাত শেষে Ap international travel & training ltd.কর্নধার শামীম পারভেজ রাজু আগত অতিথিদের ধন্যবাদ জানিয়েছেন এবং সে বলেন আমি বিশ্বস্তা ও সততার সহিত বিদেশগমনেচ্ছুদের যাবতীয় সেবা সমূহ দেওয়ার লক্ষ্যই এই এজেন্সি র অফিস শুরু করেছি এতে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। অনুষ্ঠান শেষে সকলের মাঝে মিষ্টান্ন বিতরন করে সমাপ্তি ঘোষণা করা হয়।

শেয়ার করুন