কচুয়ায় পৃথক অভিযানে ২০১ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

কচুয়া প্রতিনিধি :

  ২৯ জুলাই ২০২৬: চাঁদপুরের কচুয়া থানা পুলিশের পৃথক বিশেষ অভিযানে ২০১ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজাসহ তিনজন চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল ইসলামের নির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হকের নেতৃত্বে বুধবার (২৯ জুলাই) উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় জলা তেতৈয়া এলাকায় অভিযান চালিয়ে নোয়াদ্দা (ভূঁইয়া বাড়ি) গ্রামের মো. রুবেল (৩৫)-কে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৮৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। 

একই দিনে কড়ইয়া এলাকায় অভিযান চালিয়ে জগন্নাথ চন্দ্র পাটিকর (২১)-এর কাছ থেকে ১৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে।

অপরদিকে মহিদ্দিরবাগ এলাকায় অভিযান পরিচালনা করে রনি হোসেন (২৬)-কে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। 

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পৃথক পৃথকভাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।

কচুয়া থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত তিন আসামিকে বুধবার যথাযথ আইনানুগ প্রক্রিয়া শেষে পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক নির্মূলে কচুয়া থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

শেয়ার করুন