প্রিন্সিপাল মাওলানা নজরুল ইসলাম তালুকদারের বড় ভাইয়ের ইন্তেকাল, ইঞ্জি. মমিনুল হক এমপির শোক

শাখাওয়াত হোসেন শামী
বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় সাবেক সদস্য সচিব প্রিন্সিপাল মাওলানা নজরুল ইসলাম তালুকদারের
বড় ভাই বাংলাদেশ নৌবাহিনীর ক্যাপ্টেন (অব.) আলহাজ্ব মোঃ ইকবাল হোসেন তালুকদার (৭০)
ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রবিবার ৩১ মে দুপুর ১২.৩০ টায় ঢাকায় ওনার নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি হাজীগঞ্জ উপজেলার ৪ নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের সৈয়দপুর তালুকদার বাড়ির মরহুম আলহাজ্ব আব্দুল হালিম তালুকদারের বড় ছেলে। মৃত্যুকালে মা,পাঁচ ভাই,দুই বোন,স্ত্রী,দুই ছেলে ও দুই মেয়েসহ পরিবার-পরিজন,আত্মীয়-স্বজন ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন,চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য ইঞ্জি. মমিনুল হক,উপজেলা বিএনপি’র আহবায়ক মনিরুজামান মনির,সদস্য সচিব এম এ রহিম পাটওয়ারী,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও ৪ নং কালচোঁ দক্ষিণ ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. আনোয়ার উল্ল্যাহ পাটওয়ারী,৪ নং কালচোঁ দক্ষিণ ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো.গোলাম মোস্তফা স্বপন।
এক শোকবার্তায় চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য ইঞ্জি. মমিনুল হক বলেন,বাংলাদেশ নৌবাহিনীর ক্যাপ্টেন (অব.) মরহুম আলহাজ্ব মোঃ ইকবাল হোসেন তালুকদার ছিলেন একজন সজ্জন,পরোপকারী ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত ব্যক্তি। তাঁর মৃত্যু পরিবার ও সমাজের জন্য এক অপূরণীয় ক্ষতি। আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং শোকাহত পরিবারকে এই শোক সহ্য করার তাওফিক দান করুন। আমিন।

শেয়ার করুন