চাঁদপুরে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের উদ্যোগে মানববন্ধন
আলমগীর হোসেন পাটওয়ারী :ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সরকারের নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে চাঁদপুরে সচেতন গ্রাহক ফোরামের উদ্যোগে মানববন্ধন করেছে গ্রাহকরা।
গতকাল সকাল ১১টায় শহরের জেএম সেনগুপ্তরোড ইসলামী ব্যাংক চাঁদপুর শাখার কার্যালয়ের সামনে সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
উক্ত মানববন্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাঁদপুরের বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মো: জাহাঙ্গীর আলম প্রধান। তিনি বলেন, ইসলামী ব্যাংক দীর্ঘদিন ধরে দেশের কোটি কোটি মানুষের আস্থা অর্জন করেছে। বিগত ফ্যাসিস্ট সরকার ব্যাংকটি এসআলম গ্রুপসহ কয়েকটি গ্রুপের মাধ্যমে লুটপাট করেছে। ব্যাংকটি অনেকটা তলাবিহীন ঝুলিতে পরিনত হয়। সেখান থেকে অন্তর্বর্তী সরকারের সময় ব্যাংকটি আবার যোগ্য কর্মকর্তাদের হাত ধরে পুর্বের অবস্থানে ফিরতে সক্ষম হয়।
ব্যাংকের গ্রাহক ও ব্যবসায়ী সবুজ খানের সঞ্চালনায় চাঁদপুর শাখার প্রতিষ্ঠাকালীন গ্রাহক ও শিক্ষক বিল্লাল হোসেন পাটওয়ারী, সমাজ সেবক আলমগীর হোসেন বন্দুকসী। তিনি আরো বলেন, দেশের অন্যতম বৃহৎ আর্থিক প্রতিষ্ঠান হিসেবে ইসলামী ব্যাংক। এ প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রমে কোনো ধরনের রাজনৈতিক বা গোষ্ঠীগত প্রভাব বিস্তারের চেষ্টা গ্রাহকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করছে। তারা অভিযোগ করেন, লুটপাট ও অনিয়মের সঙ্গে জড়িত বিতর্কিত গোষ্ঠীগুলোকে পুনর্বাসনের অপচেষ্টা দেশের ব্যাংকিং খাতের জন্য অশনিসংকেত হতে পারে।
বক্তারা বলে,এখন আবার ব্যাংক থেকে বহিস্কৃত লোককে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান করা হচ্ছে। এই চেয়ারম্যানকে কোন গ্রাহকই মেনে নিবে না। সরকারের প্রতি অনুরোধ জানান ব্যাংকটিতে যাতে হস্তক্ষেপ না করা হয়। অন্যথায় কঠোর আন্দোলন ও কর্মসূচি হুশিয়ারি দেন বক্তারা। এই মানববন্ধন কর্মসূচি ব্যাংকের সুধী, ব্যবসায়ী ও গ্রাহকরা অংশগ্রহন।










