চাঁদপুরে এই প্রথম এসএসসি জিপিএ-৫ প্রাপ্তমেধাবীদের সংবর্ধনার আয়োজন

এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের বাসভবন “মুনিরা ভবন ” হয়ে উঠবে মেধাবীদের পদচারণায় মুখরিত

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে এই প্রথম সদর ও হাইমচর উপজেলার এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত সকল মেধাবী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হবে। চাঁদপুর জেলা শিক্ষা অফিসের আয়োজনে আজ ১২ সেপ্টেম্বর (শনিবার) সকাল ১০টায় শহরের মুনিরা ভবনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিশাল পরিসরে আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।
বিশেষ অতিথি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লার চেয়ারম্যান প্রফেসর মো. আহসান পারভেজ, চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, পুলিশ সুপার মো. মিজানুর রহমান এবং জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সলিমুল্লাহ সেলিম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম.এন. জামিউল হিকমা। এতে সভাপতিত্ব করবেন চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ।
আয়োজক সূত্রে জানা গেছে, এসএসসি ও সমমান পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের উৎসাহিত ও তাদের মেধার স্বীকৃতি দিতেই এ সংবর্ধনার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেওয়ার পাশাপাশি তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবন ও সাফল্যের জন্য শুভকামনা জানানো হবে।
উল্লেখ্য, চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার।এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৫৭১ জন মেধাবী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হবে।

শেয়ার করুন