চাঁদপুরে দাখিল পরীক্ষার ফলাফল পর্যালোচনা ও মাদ্রাসা শিক্ষার মানোন্নয়ন শীর্ষক আলোচনা

নিজস্ব প্রতিবেদক : চাঁদপুরে দাখিল পরীক্ষা-২০২৬-এর ফলাফল পর্যালোচনা, ২০২৭ সালের ফলাফল উন্নয়নে কর্ম পরিকল্পনা এবং মাদ্রাসা শিক্ষার মানোন্নয়ন নিয়ে চাঁদপুর সদর উপজেলা মাদ্রাসা শিক্ষা পরিবারের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার (২৭ আগস্ট) চাঁদপুর আহমাদিয়া ফাজিল মাদ্রাসা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস.এম.এন. জামিউল হিকমা। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এন এম জামিউল হিকমা বলেন, মাদরাসা প্রধান এবং শিক্ষক যারা আছেন, তাঁরা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের স্বার্থ তথা পড়াশুনা এগিয়ে নেয়ার ক্ষেত্রে আরো আন্তরিক হবেন। তিনি বলেন, কি করলে আরো ভালো ফল নিশ্চিত করা যায়, ফলে যেন বিপর্যয় না ঘটে সেদিকটায় অবশ্যই নজর দেবেন। শিক্ষা কার্যক্রমে যেন ব্যহত না হয় সেজন্য প্রধানদের কম গুরুত্বপূর্ণ কাজে প্রতিষ্ঠানের বাইরে না যাওয়ার পরামর্শ দেন তিনি । জেলা শিক্ষা অফিসার প্রধান আলোচকের বক্তব্যে বলেন, অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী সময় এবং রুটির অনুসরণ করে শ্রেণী কার্যক্রম পরিচালনার করবেন। তিনি ফলাফল উন্নয়নে শিক্ষার্থীদের নিবিড় তত্ত্বাবধানের উপর গুরুত্ব আরোপ করে শিক্ষার্থী উপস্থিতি নিশ্চিত এবং শিক্ষার্থীদের মাদ্রাসামুখী করার জন্য হোম ভিজিট করার পরামর্শ দেন। দুর্বল শিক্ষার্থীদের গণিত ইংরেজি এবং আরবি বিষয়ের জন্য বিশেষ ক্লাসের ব্যবস্থা করার মাধ্যমে দুর্বলতা দূর করে প্রমোশন দেয়ার পরামর্শ দেন। চাঁদপুর আহমাদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. মাসুম বিল্লাহ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, চান্দ্রা বাজার নুরীয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ এ.টি.এম. মোস্তফা হামিদী।গাজীপুর (হরিপুর) নেছারিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ নূর মোহাম্মদ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শাহাতলী কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. বেলাল হোসাইন, চাঁদপুর আহমদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. মাসুম বিল্লাহ মজুমদার, মান্দারী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ নেছার আহমেদ মান্দারী, আনোয়ারা ইসলাম আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. জিয়াউদ্দিন খন্দকার, বাগাদী আহমাদিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক পীরজাদা মাওলানা মো. মাহফুজ উল্লাহ খান, চাঁদপুর আহমাদিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক আব্দুল হামিদ, মাদরাসাতু ইশাআতির উলুম আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক মো. আফসার উদ্দিন মিয়াজী, সাপদী আবেদিয়া জলিলিয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. ফরিদ আহমদ, মনিহার দাখিল মাদ্রাসার সুপার মাওলানা নাজির আহমদ, দক্ষিণ মদনা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. নুরুল ইসলাম পাটোয়ারী, বিষ্ণুদি ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক মাওলানা মো. আবু জাফর, আলহেরা ওয়াহেদিয়া দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী আক্তার হোসেন এবং চান্দ্রা বাজার নুরীয়া ফাজিল মাদ্রাসার গণিত বিষয়ের শিক্ষক মো. জয়নাল আবেদীন। সভায় চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা দাখিল পরীক্ষা-২০২৬-এর ফলাফল বিশ্লেষণ করে মাদ্রাসা শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার্থীদের পাঠদানে আরও মনোযোগী করা, নিয়মিত পাঠদান নিশ্চিত করা এবং শিক্ষার পরিবেশ উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ভালো ফলাফল অর্জনের জন্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিত ভূমিকার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

শেয়ার করুন