চাঁদপুরে প্লানের বাইরে নির্মাণ হওয়ায় নিজ উদ্যোগে ভবনের অংশ ভেঙে ফেললেন ইদ্রিস খান

নিজস্ব প্রতিনিধি :

চাঁদপুর শহরের গণি স্কুলের বিপরীতে নির্মাণাধীন ৭ তলা বিশিষ্ট ইদ্রিস খান প্লাজার দ্বিতীয় তলার প্লানের বাইরে নির্মিত কিছু অংশ ভবন মালিক নিজ উদ্যোগে ভেঙে ফেলেছেন।

গতকাল রোববার (২৮ জুন) ভবন মালিক ইদ্রিস খান নিজে উপস্থিত থেকে শ্রমিকদের মাধ্যমে প্লানের বাইরে থাকা অংশ অপসারণের কাজ তদারকি করেন।

ভবন মালিক মো. মনির খান জানান, ভবনের দ্বিতীয় তলার কিছু অংশ অনুমোদিত নকশার বাইরে নির্মাণ হওয়ায় সেটি পৌরসভার নির্ধারিত সীমানার মধ্যে পড়ে গেছে। বিষয়টি জানার পর তিনি নিজ দায়িত্বে ওই অংশ ভেঙে ফেলার সিদ্ধান্ত নেন।

তিনি বলেন, প্লানের বাইরে কিছু অংশ পৌরসভার জায়গার মধ্যে পড়ে গেছে। তাই আইন ও নিয়ম মেনে নিজ দায়িত্বে ওই অংশ ভেঙে ফেলছি।

এ সময় ভবনের প্লানের বাইরে থাকা অংশ অপসারণের কাজ চলতে দেখা যায়। স্থানীয়রা ভবন মালিকের এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং অনুমোদিত নকশা অনুযায়ী ভবন নির্মাণে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।

শেয়ার করুন