চাঁদপুরে ৪ হাত ৪ পা নিয়ে জোড়া শিশুর জন্ম, একঘন্টার মধ্যে মৃত্যু
আশিক বিন রহিম :
চাঁদপুরে ৪ হাত ও ৪ পা নিয়ে দুটি কন্যা সন্তান একত্রিত হয়ে বিকলাঙ্গ নবজাতকের জন্ম দিয়েছেন এক প্রসূতি মা। গতকাল ২২ আগস্ট শনিবার দুপুরে চাঁদপুর শহরের আল-আমিন প্রাইভেট লিমিটেড হাসপাতালে এই শিশুর জন্ম হয়। তবে ভূমিষ্ঠ হবার এক ঘন্টার মধ্যেই নবজাতকের মৃত্যু হয় বলে হাসপাতাল সূত্রে জানা যায়।
হাসপাতাল সূত্রে জানা যায়, চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের আশিকাটি গ্রামের শাহজালাল প্রধানীয়ার স্ত্রী রহিমা বেগম ৮ মাসের প্রসব ব্যথা নিয়ে শনিবার সকালে হাসপাতালে ভর্তি হন। দুপুর ২টার দিকে তার সিজার অপারেশন করেন হাসপাতালের গাইনী বিশেষজ্ঞ ডা. শামসুন্নাহার তানিয়া।
ডাক্তার জানান, সিজার অপারেশনে তার গর্ভ থেকে ৪ হাত এবং ৪ পা, ২টি জিহ্বাসহ দুটি কন্যা সন্তান একত্রিত হয়ে জন্ম নেয়। জন্মের একঘন্টার মধ্যেই নবজাতকের মৃত্যু হয়।
এ বিষয়ে ডা. শামসুন্নাহার তানিয়া তিনি বলেন, ওই রোগী প্রচন্ড প্রসব ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন। আল্ট্রাসনোগ্রামসহ অন্যান্য পরীক্ষার কাগজপত্রে তা বুঝা যায়নি। তার পেটে প্রচন্ড পানি পাওয়া গেছে। প্রচন্ড ব্যথা থাকায় নরমাল ডেলিভারি করার উপযুক্ত না হওয়াতে সিজারের মাধ্যমে ডেলিভারি করাতে হয়েছে। ডেলিভারির পরে দেখতে পারি দুটি কন্যা সন্তান একত্রিত হয়ে অস্বাভাবিক হয়ে জন্ম নিয়েছে। ৪ হাত, ৪ পা, ২টি জিহ্বা থাকলেও একটি মাথা। দু’টো বাচ্চার বুকে বুকে আটকানো ছিল।
তিনি জানান, এ্যাবনরমাল বেবি হওয়ায় এক ঘন্টার মধ্যেই মৃত্যু হয়। প্রসূতি মায়ের অবস্থাও ভালো ছিল না।
উল্লেখ্য, ওই প্রসূতির এটি ২য় সন্তান ছিল। এর আগে তার প্রথম সন্তান রয়েছে।











