চাঁদপুর জেলা লিগ্যাল এইড কমিটির ৮ম মাসিক সভা অনুষ্ঠিত

অসহায়  মানুষকে বিনামূল্যে আইনি সহায়তা দিতে লিগ্যাল এইড কমিটি সার্বক্ষণিক  কাজ করছে

……..চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ  সামছুন্নাহার

নিজস্ব প্রতিবেদক: চাঁদপুর জেলা লিগ্যাল এইড কমিটির ৮ম মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার (৩১ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় চাঁদপুর জেলা জজকোর্টের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ও বক্তব্য রাখেন চাঁদপুরের সিনিয়র  জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান সামছুন্নাহার।    

সভাপতির বক্তব্যে তিনি বলেন, হতদরিদ্র ও অসহায়  মানুষকে বিনামূল্যে আইনি সহায়তা দিতে জেলা  লিগ্যাল এইড কমিটি সার্বক্ষণিক  কাজ করছে। সাধারণ অসহায় মানুষের জন্য লিগ্যাল এইড কমিটির দ্বার উম্মুক্ত।  লিগ্যাল এইডের মাধ্যমে সমাজের দরিদ্র মানুষ বিনামূল্যে আইনগত সহায়তা পাচ্ছে। বিগত সময়ের তুলনায় লিগ্যাল এইডের কার্যক্রম আরও গতিশীল হয়েছে। প্রচার-প্রচারণা বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে লিগ্যাল এইডের প্রতি আস্থা ও বিশ্বাস বেড়েছে। ফলে অধিক সংখ্যক মানুষ এখন আইনগত সহায়তা নিতে লিগ্যাল এইডের দ্বারস্থ হচ্ছেন। মামলার আপোষ-নিষ্পত্তির সংখ্যাও বাড়ছে।তবে এক্ষেত্রে লিগ্যাল এইডের আইনজীবীদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাদেরকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন,চাঁদপুর জেলা লিগ্যাল এইড অফিসের নিজস্ব অফিস থাকলে এর কার্যক্রমে আরো গতিশীলতা পাবে।সরকার ইতিমধ্যে জেলা লিগ্যাল এইডের  নিজস্ব অফিসের জন্য অর্থ বরাদ্দ দিয়েছে। এখন সবার সহযোগিতায় একটি জায়গা পেলে সেখানেই নতুন ভবন করা হবে।এক্ষেত্রে লিগ্যাল এইডের সদস্যদের সহযোগিতা চাই।বিশেষ করে জেলা আইনজীবী সমিতি ও চাঁদপুর প্রেস ক্লাবের সহযোগিতা চাই । আপনারা চাঁদপুরের সব এলাকা চিনেন।কোথায় সরকারি জায়গা আছে। যাতে অসহায়  মানুষ যেতে পারে, আইনী সুবিধা নিতে পারে এমন জায়গার ব্যবস্থা করতে হবে।সেখানে নতুন ভবন করা হবে।

চাঁদপুর জেলা চীফ লিগ্যাল এইড অফিসার (বিচারক) সিনিয়র সিভিল জজ মোঃ আবদুল আলীম এর পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এর বিজ্ঞ বিচারক তাসনীম জোহরা,  চাঁদপুর জেলা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট  উজালা রানী চাকমা, জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: খায়রুল কবির, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. শামছুল ইসলাম মন্টু, সাধারণ সম্পাদক অ্যাড. জাকির হোসেন তালুকদার ফয়সাল, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) এড:শিরিন সুলতানা মুক্তা,জেলা কারাগারের সুপারের প্রতিনিধি জুবাইর হোসেন, সিভিল সার্জনের প্রতিনিধি ডা: মোহাম্মদ রফিকুল হাসান ফয়সলসহ লিগ্যাল এইড কমিটির সদস্যবৃন্দ।  সভায় চাঁদপুর জেলা চীফ লিগ্যাল এইড অফিসার(বিচারক)সিনিয়র সিভিল জজ মো: আবদুল আলীম জানা, আগস্ট মাসে ১৩৫জনকে আইনি পরামর্শ  দেওয়া হয়েছে। মামলা দায়ের করা হয়েছে ১২টি। মামলা নিষ্পত্তি করা হয়েছে ৫টি। এছাড়া এডিআর এর মাধ্যমে ১০২ টি মামলা দায়ের করা হয়েছে। সফল হয়েছে ৪০টি। মোট নিষ্পত্তিকৃত মামলা ১৩৮টি। জরিমানা আদায় করা হয় ৭৭লক্ষ ৪০হাজার টাকা। 

শেয়ার করুন