বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ: দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

​চাদঁপুর প্রতিদিন ডেক্স :

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের সর্বস্তরের নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

​এক বাণীতে তিনি উল্লেখ করেন, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর ঢাকার রমনা বটমূলের খোলা চত্বরে দেশের স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনটি বাংলাদেশি মানুষের জন্য আনন্দ, উদ্দীপনা ও প্রেরণার। বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র পুনর্প্রতিষ্ঠার ইতিহাসে বিএনপির প্রতিষ্ঠা একটি যুগান্তকারী ঘটনা।

​বাণীতে তারেক রহমান সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়াকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, দীর্ঘ দেড় দশকের শাসন-শোষণের অবসানের পর একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশের জনগণ বিএনপি-কে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। একটি জনকল্যাণমূলক রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে বিএনপি সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

পাঁচ দিনব্যাপী কর্মসূচি

​বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী এই কর্মসূচির ঘোষণা দেন।

  • ১ সেপ্টেম্বর: সকাল ৬টায় নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন। সকাল ৯টায় বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার মাজারে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করবেন।
  • ৫ সেপ্টেম্বর: বেলা ৩টায় কৃষিবিদ ইনস্টিটিউশন-বাংলাদেশ মিলনায়তনে ‘বিএনপি প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
  • অন্যান্য কর্মসূচি: মৎস্য অবমুক্তকরণ কর্মসূচিতে নেতৃত্ব দেবেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে নেতৃত্ব দেবেন দলের যুগ্ম মহাসচিব ও পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

​এছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ পোস্টার প্রকাশ করা হয়েছে এবং সারাদেশে জেলা ও মহানগর ইউনিটগুলো আলোচনা সভাসহ নানা কর্মসূচির আয়োজন করেছে।

শেয়ার করুন