চাঁদপুর শিল্পী কল্যাণ পরিষদের পথচলার দেড় যুগ পূর্তি উপলক্ষে“দ্বিতীয় সেরা কণ্ঠশিল্পী প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ড

আলমগীর হোসেন পাটওয়ারী :

চাঁদপুর শিল্পী কল্যাণ পরিষদের পথচলার দেড় যুগপূর্তি উপলক্ষে “দ্বিতীয় সেরা কণ্ঠশিল্পী প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ড অনুষ্ঠিত হয়েছে। এ পর্বের নাম ছিল গানে গানে ঈদ আনন্দ” এর দ্বিতীয় রাউন্ড শনিবার (৬ জুন) বিকেল ৩টায় চাঁদপুর সাংবাদিক ক্লাবে অনুষ্ঠিত হবে।
প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা যুবদলের সাধারন সম্পাদক ও ক্লিন চাঁদপুরের প্রতিষ্ঠাতা অ্যাডঃ নুরুল আমিন খান আকাশ।

তিনি বলেন, এসব অনুষ্ঠানে আমরা আমাদের রাজনৈতিক পরিচয় না দেয়াই ভাল। আজকে যে সব কোমলমতি শিশুরা সেরা কন্ঠ শিল্পী দ্বিতীয় রাউন্ড প্রতিযোগিতায় অংশ নিচ্ছে তাদের কে শুভেচ্ছা জানাই। ক্লিন চাঁদপুর সহসাই একটি বড় ধরনের অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে। আপনাদের সহযোগিতা প্রত্যাশা করবো। আজকে দ্বিতীয় সেরা কণ্ঠশিল্পী প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডরে যারা বিজয়ী হয়ে তৃতীয় রাউন্ডে আসবে তার প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন থাকলো।

উৎসব কমিটির আহ্বায়ক মানিকুর রহমানের মানিকের সভাপতিত্বে ও প্রধান সমন্বয়কারি কে এম মাসুদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর সরকারি কলেজের পদার্থ বিভাগীয় প্রধান আলমগীর হোসেন বাহার, ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোস্তফা মাল, ইভেন্ট পার্টনার এমকে বিল্ডার্সের সত্বাধিকারি কবির হোসেন।

বিচারক হিসাবে ছিলেন, চাঁদপুর সরকারি কলেজের পদার্থ বিভাগীয় প্রধান আলমগীর হোসেন বাহার, অঞ্জনা সাহা ও সমাজ সেবা অধিদপ্তরের উপ-সহকারী পরিচালক সফিউদ্দিন মিতুল।
পরে দ্বিতীয় রাউন্ডে চাঁদপুর জেলার সকল উপজেলা থেকে অংশ গ্রহনকারী শিল্পীদের নিয়ে দ্বিতীয় রাউন্ডের গানে গানে ঈদ আনন্দ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন