দাসদীতে সম্পত্তি দখলের পাঁয়তারা
নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুর উপজেলার দক্ষিণ দাসদী গ্রামের বেপারী কান্দিতে সম্পত্তি দখলের পাঁয়তারা করার অভিযোগ পাওয়া গেছে।জানা যায়, আবদুল আজিজ বেপারী গং এর দাসদী মৌজার, বিএস ৪৪৩, আরএস ১৬৩ ও ৭৪৮ দাগে ৫৮ শতাংশ সম্পত্তি তাদের ভোগ দখলে রয়েছে। ১৯৮৮ সাল হতে সম্পত্তি তাদের ভোগ দখলে থাকার পর ও একটি প্রভাবশালী মহলের ঈন্দনে রহমান বেপারী, খালেক বেপারী ও ওমর খাঁ তাদের সম্পত্তি বলে দাবি করে দখল করতে আসে। কিন্তু এ সম্পত্তির নিয়মিত খাজনা দেওয়াসহ মাছ চাষাবাদ ও ফসল তুলে ঘরে নেওয়াসহ সকল কিছু আবদুল আজিজ গংদের আয়ত্তে রয়েছে। তারপর ও উল্লেখিত ব্যক্তিরা তাদের সম্পত্তি বলে কয়েকবার সম্পত্তি দখল করা চেষ্টা করে আসছে। আবদুল আজিজ গংদের সম্পত্তিতে তাদের পুকুরের সম্পত্তি কাটা তারের বেড়ার মধ্যে রয়েছে। এ সম্পত্তি দখল করে নেওয়ার জন্য ভুয়া কাগজপত্র তৈরি করেছে একটি মহল।এব্যাপারে স্থানীয় কজন মুরব্বি বলেন, আবদুল আজিজ গংদের সম্পত্তি একটি প্রভাবশালী মহল জোরপূর্বক দখল করার চেষ্টা করে আসছে। সম্পত্তিকে কেন্দ্র করে দুর্ঘটনা ঘটতে পারে।এ ব্যাপারে মো. মোবারক বেপারী জানান, আমাদের চার পুরুষের আগের সম্পত্তি পূর্ব হতে আমরা ভোগদখল করে আসছি। মাছ চাষাবাদ ও ফসল ঘরে তোলাসহ সকল কিছু আমরা পেয়ে থাকি।নিয়মিত আমরা জমির খাজনা দিয়ে আসছি। একটি চক্র আমাদের সম্পত্তি জোরপূর্বক দখল করার চেষ্টা করে আসছে। আমাদের সকল কাগজপএ রয়েছে।আমাদের এ সম্পত্তিতে বেড়া দেওয়া ছিলো তা ভেঙ্গে ফেলে। এবার ঈদে বাড়িতে এসে ফিলার গেড়ে কাটা তার দিয়ে আমাদের সম্পত্তি আমরা বেড়া দিয়ে রাখি।










