চাঁদপুর-৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্যকে হাইমচর উপজেলা বিএনপির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা অনুষ্ঠানে
এই হাইমচরে মাটিতে চাঁদাবাজ সন্ত্রাসীর কোনো ঠাঁই হবেনা
….. শেখ ফরিদ আহম্মেদ মানিক
হাসান আল মামুন :
চাঁদপুর-৩ (সদর- হাইমচর)আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিককে হাইমচর উপজেলা বিএনপির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,নবনির্বাচিত সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।
ফুলেল শুভেচছা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন,আমি আপনাদের প্রতি চির কৃতজ্ঞ।আপনারা আমার জন্য যে কষ্ট করছেন তার কখনো শোধ করতে পারবোনা। আমি বিগত দিন আপনাদের দলিয় হিসেবে ছিলাম,এখন জনতার সেবক হয়ে কাজ করবো ইনশাআল্লাহ। হাইমচর উপজেলায় মাদক,কিশোরগ্যাং ও চাঁদাবাজ মুক্ত করবো।আমি চাই এই হাইমচরে যেনো মা বোনেরা রাত ১২ টায় ভয়হীন ভাবে চলতে পারে সেই ব্যাবস্থাও করবো।আজকে থেকে আমি প্রতিজ্ঞা করে যাচ্ছি, আমাদের দলিয় কেও যদি কোনো মাদকাসক্তের সাথে জড়িত হয় বা কারো জন্য সুপারিশ করে তাহলে আমি নিজেই তাদেরকে থানা পুলিশের সঙ্গে কথা বলে আইনের হাতে তুলে দিবো।আমাদের কেও যেনো জমি-জামার দরবার না করে সেদিকেও লক্ষ রাখবেন। হাইমচরে যে সমস্ত উন্নয়নের কাজ বাকি রয়েছে তা আপনাদেরকে সাথে নিয়েই খুব দ্রুতই সমাধান করবো। সকলের সহযোগিতা পেলেই আমি আপনাদের ওয়াদা কৃত দেওয়া কাজ গুলো সমাধান করতে পারবো ইনশাআল্লাহ।
১৪ ফেব্রুয়ারী সকাল ১০ টায় হাইমচর উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে উপজেলা বিএনপির সভাপতি মোঃ আমিন উল্লাহ বেপারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম সফিক পাটওয়ারীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড সলিম উল্লাহ সেলিম।
এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ সভাপতি খলিলুর রহমান গাজী, জসিম উদ্দিন বাবুল,ফেরদৌস বাবু,যুগ্ম সম্পাদক মোঃ আক্তার হোসেন মাঝি, সাংগঠনিক সম্পাদক মনির চৌধুরী,মোশাররফ হোসেন,উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুল খালেক খান, মিজান শেখ,ইসহাক খোকন, যুগ্ম সম্পাদক মোঃ হারুনর রশীদ গাজী,আবদুল কুদ্দুস মেহনতী, সাংগঠনিক সম্পাদক মোঃ খোরশেদ আলম কোতওয়াল,আজিজুল হক বাবুল,জেলা যুবদলের সভাপতি মোঃ মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক এড.আকাশ খান,সাংগঠনিক সম্পাদক মোঃ ফয়সাল গাজী বাহার, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ জহিরুল ইসলাম মাঝি,জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ মাসুদ মাঝি,
উপজেলা সেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ মিজানুর রহমান ভুঁইয়া,সদস্য সচিব মোঃ জহিরুল ইসলাম মিয়াজি,জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগ, উপজেলা কৃষক দলের আহবায়ক মোঃ আলী আকবর টেলু,সদস্য সচিব মোঃ হুমায়ুন কবির লিটন,উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ মোস্তফা, সাধারণ সম্পাদক শফিউদ্দিন স্বপন, উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ ফয়সাল আহমেদ আখন,সাধারণ সম্পাদক মোঃ মিলাদ হোসেন মাঝি,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ খালেদ মাহমুদ ,উপজেলা ওলামাদলের সভাপতি মাওলানা মোঃ আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আলাউদ্দিন আনসারী,হাইমচর ডিগ্রী কলেজ সাবেক সভাপতি মোঃ আহসান হাবীব, সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে চাঁদপুর ৩ (সদর হাইমচর) আসনে নবনির্বাচিত সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিককে হাইমচর উপজেলা বিএনপি, যুবদল,সেচ্ছাসেবক দল,কৃষক দল,ওলামাদল,ছাত্রদল,মৎস্য দল,তাতী দল,মহিলা দলসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দের পক্ষ হতে ফুলেল শুভেচছা।











