জিনিয়াস ফ্রম হাইমচর (ডুসাহ) কতৃক শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক পরিক্ষা পুরুষ্কার বিতরনী ও আলোচনা সভা অনুষ্ঠিত

হাসান আল মামুন:

ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন অব হাইমচর (ডুসাহ)এর আয়োজনে জিনিয়াস ফ্রম হাইমচর পক্ষ হতে হাইমচরের সকল স্কুল ও কলেজের মেধাবী শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক পরিক্ষায় অংশ গ্রহণে বিজয়ীদের পুরুষ্কার বিতরনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১লা জুন বিকল ৪ টায় হাইমচর উপজেলার দূর্গাপুর হাইস্কুল এন্ড কলেজ অডিটোরিয়াম (ডুসাহ) এর সভাপতি মোঃ মেহেদী হাসান ইপ্তি এর সভাপতিত্বে ও ডুসাহ এর সাংগঠনিক সম্পাদক আল আমিন এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, হাইমচর মোহা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ শহিদুল্লাহ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,ডুসাহ এর সাবেক শিক্ষার্থী জহিরুল ইসলাম অ্যালামনাই,ডুসাহ এর সাধারণ সম্পাদক মো:মহিবুল্লাহসহ আগত অতিথি বৃন্দ।

এসময় আরো বক্তব্য রাখেন, শিক্ষার্থীদের পক্ষে গন্ডামারা এবিএস ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী মিনহাজুল আবেদীন, দূর্গাপুর উচ্চ বিদ্যালয়রে শিক্ষার্থী লাবণ্য আক্তার।
পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,অ্যালমনাই ডুসাহ এর আব্দুল কাদের, ডুসাহ এর সাবেক সভাপতি মো:জায়েদ হাসান,মো:আব্দুর রহমানসহ শিক্ষক, শিক্ষার্থীগন।

আলোচনা সভা শেষে প্রতিযোগীতামূলক পরিক্ষায় অংশ গ্রহণ কারী বিজয়ীদের হাতে পুরুষ্কার বিতরনী করে প্রধান অতিথি সহ সকল আমন্ত্রিত অতিথি বৃন্দ।

শেয়ার করুন