রামপুর ইউনিয়নে নব-নির্বাচিত সংসদ সদস্য রাশেদা বেগম হীরাকে নাগরিক সংবর্ধনা
নিজস্ব প্রতিবেদক: চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নে মানবিক প্রত্যয় ফাউন্ডেশন এর পক্ষ থেকে চাঁদপুরের কৃতিসন্তান বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য কারানির্যাতিত নেত্রী আলহাজ্ব রাশেদা বেগম হীরা (এমএ.এমফিল) কে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে।
গতকাল ৩১মে (রবিবার) বিকাল সাড়ে ৩টায় চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নের ছোটসুন্দর এ আলী উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে সংবর্ধনা অনুষ্ঠানে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব রাশেদা বেগম হীরা (এমএ.এমফিল) কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়৷
সংবর্ধনা শেষে মানবিক প্রত্যয় ফাউন্ডেশনের প্রধান সমন্বয়কারী ও ছোটসুন্দর এ আলী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব রাশেদা বেগম হীরা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশ ও দেশের মানুষের জন্য আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী ভাবছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে শক্তিশালী করতে হবে, তার কাজে সহযোগিতা করতে হবে। আমাদের সকলে হাত হতে হবে মাননীয় প্রধানমন্ত্রীর হাত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন যুদ্ধে গিয়েছিল, তখন তিনি পরিবারের কথা ভাবেন নি। তিনি ভেবেছেন এদেশের মানুষের কথা। তিনিই হলেন আমাদের নেতা শহীদ জিয়াউর রহমান। তিনি সব সময় দেশের মানুষের জন্য চিন্তা করেছেন। তারও সুযোগ্য সন্তান আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের জন্য ভাবেন, দেশের মানুষের জন্য ভাবেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন গণতন্ত্রের প্রতীক।
তিনি বলেন, আমরা বিগত সময় দেখেছি ফ্যাসিস্ট সরকার মানুষের ভোটধিকার হরণ করেছেন। আজকে মানুষ ভোট দিতে পেরেছে, মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে। আমরা দেখেছি ২৪এর জুলাইতে এদেশের জনগণের ক্ষমতা। বিএনপি সবসময় গণতন্ত্রের পক্ষে ছিলেন, আছে, থাকবে। সবার আগে বাংলাদেশ৷
অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন সংগঠন, রামপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের পক্ষ থেকে সংরক্ষিত মহিলা আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব রাশেদা বেগম হীরাকে সংবর্ধনা জানানো হয়৷
এসময় আরো বক্তব্য রাখেন, চাঁদপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ (অব:) প্রফেসর ইসমাঈল তপাদার কাঞ্চন, চাঁদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি অধ্যাপক ডা: নোমান তালুকদার, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ডা: নজরুল ইসলাম রিয়াদ,
চাঁদপুর জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক জাকির উদ্দিন ফয়সাল, রমনা থানা যুবদল সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, চাঁদপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোরশেদ আলম বাহাদুর, ৫নং রামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হুমায়ুন কবির সর্দার, সাবেক চেয়ারম্যান জাকির হোসেন তালুকদার, বিশিষ্ট সমাজসেবক মাওলানা জসীম উদ্দিন।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাবেক মেম্বার আবু রাসেল মো: হানিফ (রাজু তপাদার), রামপুর ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক শাহজালাল মিজি, রামপুর ইউনিয়ন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক ছাত্রনেতা জাহিদুল ইসলাম শামীম, সংরক্ষিত মহিলা এমপি আলহাজ্ব রাশেদা বেগম হীরার পিএস রায়হান সানি, রামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য ও সাবেক ছাত্রনেতা আল আমিন সহ ইউনিয়ন বিএনপিসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।











