জেলা শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার সেটু কুমার বড়ুয়া 

ফরিদগন্জ প্রতিনিধি :

২০ মে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান সাক্ষরিত  প্রাথমিক শিক্ষা পদক ২০২৬  শ্রেষ্ঠ শিক্ষক/ শিক্ষিকা,  বিদ্যালয়,ব্যাক্তি/ প্রতিষ্ঠান/ কর্মকর্তা ও কর্মচারিদের তালিকা প্রকাশ করেন। প্রকাশিত তালিকায় শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে ফরিদগঞ্জ উপজেলা উপজেলা নির্বাহী অফিসার সেটু কুমার বড়ুয়া’র নাম প্রকাশ করা হয়।

 পরিচিতি: সেটু কুমার বড়ুয়া

 বর্তমান উপজেলা নির্বাহী অফিসার, ফরিদগঞ্জ, চাঁদপুর। 

পূর্বে তিনি  উপজেলা নির্বাহী অফিসার হিসেবে খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্ব পালন করেছেন।

সেটু কুমার বড়ুয়া সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে  লোক প্রশাসন বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। 

 ভবিষ্যৎ কর্ম পরিকল্পনায় তিনি  প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন করা  এবং শিক্ষার্থীদের ঝরে পড়ার হার হ্রাস করা। এছাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলাধুলার সুযোগ বৃদ্ধি করার কথা বলেন

 ফরিদগঞ্জে কাজ করতে এসে  চির্কা চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অস্থায়ী হাট বসার কারণে সপ্তাহের দুইদিন এসেম্বলি হতো না। পরবর্তীতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অস্থায়ী হাট উচ্ছেদ করা হয় এবং বিদ্যালয়ের বাউন্ডারি ওয়াল এবং গেট রঙ করে পুনরায় বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ সৃষ্টি করার অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করেন।

উপজেলা নির্বাহী অফিসার সেটু কুমার বড়ুয়া ফরিদগঞ্জের সর্বস্থরের জনগনের সহযোগিতা কামনা করেছেন।

শেয়ার করুন