হাইমচরে সম্পত্তির বিরোধে দু’পক্ষের সংঘর্ষে যুবককে কুপিয়ে হত্যা

হাসান আল মামুন :

হাইমচর উপজেলায়র আলগী দক্ষিণ ইউনিয়নের খালেক ঢালির ছেলে নিহত হয়েছে ওমর ফারুক (২২)।

চাঁদপুরের হাইমচর উপজেলায় আলগী উত্তর ইউনিয়নের ছোট লক্ষীপুর গ্রামে হাশু মৃধা ও বিল্লাল মৃধা গংদের মধ্যে এজমালি পুকুরের ঘাটলা নির্মাণকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নানার বাড়িতে বেড়াতে আসা ওমর ফারুক (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।

২রা জুন দুপুরে ১ টায় হাইমচর উপজেলার ২নং আলগী দুর্গাপুর উত্তর ইউনিয়নের ছোট লক্ষীপুর গ্রামের মৃধা বাড়িতে এ সংঘর্ষটি ঘটে।

নিহত ওমর ফারুক (২২) উপজেলার ৩ নং আলগী দক্ষিণ ইউনিয়নের উত্তর চরভাঙ্গা গ্রামের খালেক ঢালীর ছেলে।

মৃত ওমর ফারুকের নানী জানান, আজকে সকালে আমাদের সম্পত্তির মধ্যে বিল্লাল,কুদ্দুস ও হাবিব গংরা জোর করে পুকুরের ঘাটলা দেয়।আমার স্বামী হাসু মৃধা বাঁধা দিতে গেলে তারা আমার বৃদ্ধ স্বামীকে ধাক্কা দেয় এবং কিল ঘুষি মারে।এমতাবস্থায় আমার নাতি ওমর ফারুক তাদেরকে বাঁধা দিতে গেলে তারা আমার নাতিকে মারতে লাগে।একপর্যায়ে বিল্লাল, হাবিব, কুদ্দুস দা,ছেনি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক ভাবে যখম করে।আমার নাতি ওমর ফারুককে সবাই ধরে হাসপাতালে নিয়ে যায়। পরে শুনি আমার আদরের নাতিটি আর নেই।

স্থানীয়রা জানান, ভিকটিম ওমর ফারুক ছোট লক্ষীপুর গ্রামে তার নানা হাসমত উল্যাহ মৃধার (৭০) বাড়িতে বেড়াতে এসেছিলেন। মঙ্গলবার দুপুর ১২টার দিকে হাসমত উল্যাহর পরিবারের সঙ্গে একই বাড়ির প্রতিপক্ষ কুদ্দুস মৃধা (৩০), বিল্লাল মৃধা (২৫), হাসান মৃধা (২৮) ও হাবিব মৃধাসহ (২১) কয়েকজনের এজমালি পুকুরের ঘাটলা নির্মাণ নিয়ে বাগবিতণ্ডা ও ঝগড়া মারামারি শুরু হয়।পরে শুনি ওমর ফারুক মারা গেছে।
এব্যাপারে হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক জানান, ওমর ফারুককে মুমূর্ষু অবস্থায় আনা হয়েছে।চিকিৎসার ৫/৬ মিনিট চিকিৎসার পরই ওমর ফারুকের মৃত্যু হয়।

এব্যাপারে হাইমচর থানা অফিসার ইনর্চাজ মোহাম্মদ নাজমুল হাসান জানান, অভিযুক্ত পরিবারের ৩ জন সদস্যকে হাইমচর থানায় জিজ্ঞাসা বাদ করার জন্য আনা হয়েছে।মৃত যুবককে ময়না তদন্তের জন্য চাঁদপুরে পেরণ করা হবে। মামলার প্রস্তুতি চলমান রয়েছে।

শেয়ার করুন