নবগঠিত চাঁদপুর জেলা রেড ক্রিসেন্ট নেতৃবৃন্দের সাথে যুব রেড ক্রিসেন্টের সৌজন্য সাক্ষাৎ
কামরুল ইসলাম পাটওয়ারী:
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চাঁদপুর ইউনিটের নবনির্বাচিত এডহক কমিটির চেয়ারম্যান ও চাঁদপুর জেলা পরিষদের মাননীয় প্রশাসক জনাব এ কে এম সলিম উল্ল্যা সেলিম, ভাইস চেয়ারম্যান জনাব মুহাম্মদ মুনির চৌধুরী এবং সেক্রেটারি জনাব ফয়সাল আহমেদ বাহারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুব রেড ক্রিসেন্ট চাঁদপুর ইউনিটের প্রতিনিধি দল।
গত সোমবার (১০ আগস্ট, ২০২৬) চাঁদপুর জেলা পরিষদ কার্যালয়ে যুব রেড ক্রিসেন্ট চাঁদপুর ইউনিটের যুব প্রধান ওমর বিন ইউসুফ চৌধুরীর (Omar Bin Yousuf Chowdhury) নেতৃত্বে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে যুব রেড ক্রিসেন্টের সদস্যরা নবগঠিত কমিটির জেলা প্রশাসক ও নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এসময় ইউনিটের সেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল ও ত্বরান্বিত করার বিষয়ে আলোচনা করা হয়।
সৌজন্য সাক্ষাৎকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুব রেড ক্রিসেন্ট চাঁদপুর ইউনিটের উপ যুব প্রধান-১ ফয়সাল শেখ (Foysal Sheikh) এবং উপ যুব প্রধান-২ নূর মোহাম্মদ (Nur Muhammad) সহ ইউনিটের অন্যান্য যুব সদস্যবৃন্দ।










