ফরিদগঞ্জে ইয়াবাসহ আটক ৪


ফরিদগঞ্জ প্রতিনিধি:
ফরিদগঞ্জে মাদক বিরোধী অভিযানে ইয়াবা ( মাদক) উদ্ধার। উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের মদনেরগাঁ পাটওয়ারী মিঠিন পাটওয়ারীর বাড়ি থেকে ২৮০পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

পুলিশ সুত্রে জানায়, বিশ্বস্ত গুপ্তচরের মাধ্যমে সংবাদ প্রাপ্ত হইয়া ফরিদগঞ্জ থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া দুপুর ১৪.৩০ ঘটিকার সময় ফরিদগঞ্জ থানাধীন মদনেরগাঁও সাকিনস্থ পাটোয়ারী বাড়ীর মিঠুন পাটোয়ারীর ঘরের সামনে ফাঁকা জায়গা ও মিঠুন পাটোয়ারীর রান্না ঘরের ভিতর হইতে ২৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আসামী ১। মিঠুন পাটোয়ারী (৩৫), পিতা-আরিফুর, মাতা-মৃত লুৎফর নেসা, সাং-মদনেরগাঁও। ২। খাদেমুল ইসলাম বাবু (৩৭), পিতা-মৃত শাখাওয়াত, মাতা-হাসিনা বেগম, সাং-মদনেরগাঁও, উভয় থানা-ফরিদগঞ্জ, জেলা-চাঁদপুর।৩। মনির শেখ (২৮), পিতা-রশিদ, মাতা-জোহরা, সাং-রায়পুর, ৪। আনিছুর রহমান (২২), পিতা-আলী, মাতা-আসমা বেগম, সাং-চাপলডাঙ্গা, উভয় থানা-বোয়ালমারী, জেলা-ফরিদপুর গণকে গ্রেফতার করা হয়। উক্ত বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। পুলিশ আরো জানায় স্থানীয়ভাবে একটি কুচক্রি মহল উক্ত অভিযানে ২০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হইয়াছে মর্মে অপপ্রচার চালাইতেছে। উক্তরূপ অপপ্রচার মাদক বিরোধী অভিযান ও আইন-শৃঙ্খলা বাহিনীর স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্থ করাসহ বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি ক্ষুন্ন করার সামিল। যাহা সম্পূর্ণ রুপে অনভিপ্রেত।
ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক আমজাদ হোসেন বলেন, আমরা উদ্ধার করেছি ২৮০পিস, একটি মহল পুলিশের ভাব মুক্তি ক্ষুন্ন করতে ২০হাজার পিস বলে অপপ্রচার চালাচ্ছে।

শেয়ার করুন