হাজীগঞ্জে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্রের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরের হাজীগঞ্জে সড়ক দুর্ঘটনায় আমির হামজা নামের এক মাদ্রাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঈদের দিন বৃহস্পতিবার (২৮ মে) সন্ধ্যায় উপজেলার বাকিলা ইউনিয়নের মহেশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আমির হামজা পশ্চিম মহেশপুর মোল্লাবাড়ির সিএনজি চালক আলমগীর মোল্লার বড় ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র ছিল বলে পরিবার সূত্রে জানা গেছে।
স্থানীয়রা জানান,সন্ধ্যার দিকে মহেশপুর এলাকায় সড়ক পারাপারের সময় দ্রুতগামী একটি যানবাহনের ধাক্কায় গুরুতর আহত হয় আমির হামজা। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
হাজীগঞ্জ ২ নং বাকিলা ইউনিয়নের চেয়ারম্যান মো. মিজানুর রহমান মিলন বলেন,
এ দুর্ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঈদের আনন্দের দিনে এমন হৃদয়বিদারক ঘটনায় পরিবারটির কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মান্নান বলেন, “সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্রের মৃত্যুর বিষয়টি আমরা জেনেছি। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের বিষয়ে খোঁজখবর নিয়েছে। এ ঘটনায় আইনগত বিষয়গুলো গুরুত্বসহকারে দেখা হচ্ছে।”










