বিশ্ববিদ্যালয় পরিক্রমার- এইচএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
দূর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার তারুণ্য
…জেলা পরিষদের প্রশাসক এ কে এম সালিম উল্লাহ সেলিম,
নিজস্ব প্রতিবেদক :
শিক্ষা ও সমাজ উন্নয়ন বিষয়ক সাময়িকী প্রকাশনার ৩৬ বছর ‘বিশ্ববিদ্যালয় পরিক্রমা’-এর আয়োজনে চাঁদপুর জেলার ৩ শতাধিক এইচএসসি-২০২৫ পরীক্ষায় কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা প্রদান এবং ” শিক্ষা -” শিক্ষা – সংস্কৃতির বিকাশ, মাদক নিয়ন্ত্রণ ও মৎস্য নিধন ” শীর্ষক আলোচনা সভা শনিবার (১৩ জুন) বিকেল ৩ টায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে ” শিক্ষা -” শিক্ষা – সংস্কৃতির বিকাশ, মাদক নিয়ন্ত্রণ ও মৎস্য নিধন ” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক এ কে এম সালিম উল্লাহ সেলিম, তিনি তাঁর বক্তব্য বলেন, আমিত্ব বাদ দিয়ে আমাদের মাজে আসতে হবে, এই যে আজকে তোমরা জিপিএ প্রাপ্ত হয়েছ এটা একা তোমার নয়, পরিবার এর এবং সবার যত্ন এবং দোয়াতে পেয়েছো, এদেশ তোমাদের হাত ধরে সুস্থ এর সুন্দর ভাবে বিনির্মান করবে এটাই আমাদের চাওয়া, আর তোমরাই আগামীদিনের দূর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার তারুণ্য।
বিশ্ববিদ্যালয় পরিক্রমার প্রধান সম্পাদক এবং বি.পরিক্রমানিউজ বিডি.কম এর প্রকাষক ও সম্পাদক- হারুন অর রশিদের সভাপতিত্ব অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ, জেলা বিএনপি এর সাংগঠনিক সম্পাদক- আলহাজ্ব মোশাররফ হোসেন, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি- সুভাষ চন্দ্র রায়, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক- মিজানুর রহমান, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চাঁদপুর এর সভাপতি- শরীফ মাহমুদ ফেরদৌস শাহীন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, জনসংযোগ বিভাগ এর সিনিয়র সহকারী পরিচালক- মো. আনোয়ার হাবিব কাজল, চাঁদপুর প্রেসক্লাব এর সাবেক সভাপতি বিএম হান্নান ও চাঁদপুর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ বাবুরহাট শাখার উপাধ্যক্ষ ফয়সাল ফরাজী,
অনুষ্ঠানে সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয় পরিক্রমা এর উপদেষ্টা- শেখ মহিউদ্দিন রাসেল।
আয়োজকরা জানান, এই আয়োজনের মাধ্যমে চাঁদপুর জেলার এইচএসসি-২০২৫ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী ৩ শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান, পাশাপাশি উচ্চশিক্ষা বিষয়ে দিকনির্দেশনা প্রদান, শিক্ষা ও সংস্কৃতির বিকাশে শিক্ষার্থীদের সম্পৃক্ততা বৃদ্ধি এবং মাদক ও সামাজিক অবক্ষয় রোধে সচেতনতা করা।










