হাইমচরে ঐতিহ্য বাহি শিক্ষা প্রতিষ্ঠান আদর্শ শিশু নিকেতন স্কুলের  ছবক প্রদান

হাসান আল মামুন 

হাইমচর উপজেলার ঐতিহ্য বাহি শিক্ষা প্রতিষ্ঠান আদর্শ শিশু নিকেতন স্কুলের ছবক প্রধান, মিলাদ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সন্তোষপুর দরবার শরীফের ফির সাহেব আলহাজ্ব মাওলানা শাহ আবদুল করিম বিন মোহম্মদ। 

৮ জানুয়ারি বৃহস্পতিবার  সকাল ১১ টায় হাইমচর উপজেলার সদর আলগী বাজারে ঐতিহ্য বাহি শিক্ষা প্রতিষ্ঠান আদর্শ শিশু নিকেতন স্কুলের হল রুমে ছবক প্রধান অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী। 

মিলাদ ও দোয়ায় উপস্থিত ছিলেন বাজাপ্তী রমনী মোহন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ মান্নান সিকদারসহ শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীসহ অতিথি বৃন্দ। 

আলোচনা সভা শেষে ২০২৬ সালে নতুন শিক্ষার্থীদের সবক প্রধান করেন প্রধান অতিথি সন্তোষপুর দরবার শরীফের ফির সাহেব আলহাজ্ব মাওলানা শাহ আবদুল করিম বিন মোহম্মদ।

শেয়ার করুন