হাইমচরে গরীব অসহায় মানুষের মাঝে শেখ ফরিদ আহমেদ মানিক এর পক্ষ হতে চেক  বিতরণ!

হাসান আল মামুন :

হাইমচরে চাঁদপুর ৩ ( সদর হাইমচর) সংসদ সদস্য  শেখ ফরিদ আহমেদ মানিক এর পক্ষ হতে বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্ত, দুস্থ ও অসহায় ৪২ জনের মাঝে মানবিক সহায়তা হিসেবে ত্রাণ কার্যক্রমের নগদ অর্থের চেক বিতরণ করা হয়েছে।

২৯ শে জুন সোমবার সকাল ১১ টায় হাইমচর  উপজেলা অডিটোরিয়াম কক্ষে এমপি শেখ ফরিদ আহমেদ মানিক এর পক্ষ হয়ে উপজেলা নির্বাহী অফিসার অমিত রায় ৪২ জনের মাঝে এ চেক বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশীদ গাজী , সাংগঠনিক সম্পাদক আজিজুল হক বাবুল সহ উপজেলার অন্যান্য কর্মকর্তা ও কর্মচারি বৃন্দ।

 চেক বিতরণ কালে উপজেলা নির্বাহী অফিসার অমিত রায় বলেন, মাননীয় এমপি মহোদয়ের ত্রাণ তহবিল থেকে আপনাদের এই ৪২ জনের মাঝে নগদ অর্থের চেক প্রধান করেন। আমরা চেয়েছিলাম এমপি মহোদয় নিজে উপস্থিত থেকে আপনাদের কাছে এই চেক হস্তান্তর করবেন, কিন্তু আপনারা যেন এই সহায়তা দ্রুত পান সেদিকে লক্ষ করে দেওয়ার জন্য বলা হয়েছে। যাতে এই টাকা দিয়ে আপনাদের প্রয়োজনীয় চাহিদা মেটাতে পারেন। এমপি মহোদয়ের নির্দেশে আমরা আজকেই  উপজেলা বিএনপির নেতৃবৃন্দের সহায়তায় এই চেক আপনাদের কাছে হস্তান্তর করছি।আপনারা সবাই বর্তমান সরকার ও এমপি মহোদয়ের জন্য দোয়া করবেন। 

শেয়ার করুন