হাইমচরে বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা ও ক্রেষ্ট বিতরণ
হাসান আল মামুন :
হাইমচর উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মাঠ পর্যায়ে চিকিৎসা সেবায় শ্রেষ্ঠ কর্মকর্তাদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়।
১১ জুলাই ২০২৬ রবিবার সকাল ১০ টায় হাইমচর উপজেলা পরিষদ হল রুমে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় পরিবার পরিকল্পনা কর্মকার্তা মোঃ তানভীরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, হাইমচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাহিদুল ইসলাম।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী,উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ আহসানুল হক, হাইমচর প্রেসক্লাব সভাপতি মোঃ মহসিন পেদা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা বৃন্দ।
আলোচনা সভা শেষে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের ইউনিয়ন কর্মচারীদেরকে ক্রেষ্ট প্রধান করেন হাইমচর উপজেলা এসিলেন্ড ভূমি অফিসার ও হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ আমন্ত্রিত অতিথি বৃন্দরা।










