হাইমচরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠান
হাসান আল মামুন
হাইমচর উপজেলা বিএনপির আয়োজনে বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী ও বিএনপি চেয়ারেপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিএনপির কেন্দ্রীয় ৭ দিনের কর্মসূচির অংশ হিসেবে ৭ম দিনে কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিল সম্পূর্ণ হয়েছে।
৫ জানুয়ারি রবিবার বাদ আসর হাইমচর উপজেলা বিএনপির কার্যালয়ে কোরআন তেলওয়াত ও দোয়া মাহফিলের আয়োজন করেন উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃত্বে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি’র কেন্দ্রীয় প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও চাঁদপুর ৩ (চাঁদপুর- হাইমচর) আসনের বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক।
এসময় উপজেলা বিএনপির সভাপতি মোঃ আমিন উল্লাহ বেপারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারীর পরিচালনায় উপস্থিত ছিলেন জেলা ও উপজেলার বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাইমচর উপজেলা ওলামাদলের সাধারণ সম্পাদক মাওলানা আলাউদ্দিন আনসারী। পবিত্র কোরআন খতম করেন বিভিন্ন মাদ্রাসা থেকে আগত হাফেজগণ।











