হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শনে আসেন স্বাস্থ্য মন্ত্রী 

 হাসান আল মামুন :

 হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে যান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।

৯ আগষ্ট সকাল ৯ টায় চাঁদপুরের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক ভাবে পরিদর্শনে গিয়ে বিভিন্ন অব্যবস্থাপনা ও স্বাস্থ্যসেবার নিম্নমান দেখে অসন্তুষ্ট হয়ে পড়েন স্বাস্থ্য মন্ত্রী।

এসময় স্বাস্থ্য মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বকুল বলেন,দীর্ঘ ১৭ বছর এই স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো কাজ হয়নি।এখানে নেই কোনো মান সম্মত চিকিৎসা। তিনি আরো ক্ষোভ প্রকাশ করে বলেন,চাঁদপুরের সিভিল সার্জনের কাজের অগ্রগতি খুবই কম।সিভিল সার্জেনের কাজের দায়িত্বে অবহেলার অভিযোগে চাঁদপুরের সিভিল সার্জন ডা. নুরে আলম দীনকে তাৎক্ষণিক স্ট্যান্ড রিলিজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়াও স্বাস্থ্য মন্ত্রী সকালে কোনো পূর্বঘোষণা ছাড়াই হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঝটিকা পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী। এ সময় তিনি বিভিন্ন বিভাগ ঘুরে রোগীর সেবা, পরিচ্ছন্নতা,রান্নাঘর, সার্বিক ব্যবস্থাপনাসহ সরেজমিনে পর্যবেক্ষণ করে অসন্তোষ প্রকাশ করেন। 

পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন,  চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। 

এসময় আরো উপস্থিত ছিলেন, হাইমচর উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়, চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট সলিম উল্লাহ সেলিম, হাইমচর উপজেলা বিএনপির সভাপতি মোঃ আমিন উল্লাহ বেপারীসহ জেলা ও উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

শেয়ার করুন