হাজীগঞ্জে শহীদ জিয়া স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (সিজন-১) উদ্বোধন অনুষ্ঠানে
সুস্থ সমাজ ও মেধাবী প্রজন্ম গঠনে খেলাধুলার বিকল্প নেই
…………ইঞ্জিনিয়ার মমিনুল হক
শাখাওয়াত হোসেন শামীম :
চাঁদপুরের হাজীগঞ্জে যুব সমাজকে খেলাধুলার প্রতি আরও উৎসাহিত করতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উপজেলা ক্রীয়া সংস্থা এর আয়োজনে “শহীদ জিয়া স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (সিজন-১)”এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ জুন) বিকেলে হাজীগঞ্জ সরকারি
মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজ মাঠে
উপজেলা ক্রীয়া সংস্থা এর সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ হোসেনের সভাপতিত্বে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,খেলাধুলা যুবসমাজকে মাদক,সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুস্থ সমাজ ও মেধাবী প্রজন্ম গঠনে খেলাধুলার বিকল্প নেই। তিনি এ ধরনের আয়োজনকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতেও খেলাধুলার উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে উপজেলা ক্রীয়া সংস্থা এর সদস্য সচিব মিজানুর রহমান সেলিম সঞ্চালনায় উপজেলা বিএনপির সচিব এম এ রহিম পাটওয়ারী,হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো.আবু সাঈদ,হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান,হাজীগঞ্জ পৌরসভা বিএনপির যুগ্ন-আহবায়ক মো.খোরশেদ আলম ভুট্রো, হুুমায়ন কবির স্বপন,এমরান হোসেন,মোস্তফা মজুমদার সুমন, পৌরসভা যুবদলের সাবেক সদস্য সচিব বিল্লাল হোসেন পাটওয়ারী,
ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মো.নিজাম উদ্দিন রিপনসহ স্থানীয় রাজনৈতিক,সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ,বিভিন্ন দলের খেলোয়াড়, ক্রীড়ামোদী দর্শক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর অনুষ্ঠিত প্রথম ম্যাচে অংশগ্রহণকারী দুই দলের খেলোয়াড়রা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপহার দেন,যা দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।
উপজেলা ক্রীয়া সংস্থা এর সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ হোসেন জানান,টুর্নামেন্টে উপজেলার বিভিন্ন এলাকার একাধিক দল অংশগ্রহণ করছে। প্রতিযোগিতার মাধ্যমে নতুন প্রতিভাবান ফুটবলার খুঁজে বের করার পাশাপাশি যুবসমাজের মধ্যে ভ্রাতৃত্ববোধ,শৃঙ্খলা ও সৌহার্দ্য বৃদ্ধি করাই এ আয়োজনের মূল লক্ষ্য।
উল্লেখ্য,দেশের বিভিন্ন স্থানে “শহীদ জিয়া স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট” আয়োজনের মাধ্যমে তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে










